Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

আটপৌরে সাজ, নিজের হাতে ভোগ রান্না! কালীপুজোয় অতিথি আপ্যায়নে ব্যস্ত মুখ্যমন্ত্রী, এলেন অভিষেকও

মুখ্যমন্ত্রীর পুজোয় এ বারও যেমন ছিল ভক্তির ছোঁয়া, তেমনই ছিল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ত মুখদের উপস্থিতি।

আটপৌরে সাজ, নিজের হাতে ভোগ রান্না! কালীপুজোয় অতিথি আপ্যায়নে ব্যস্ত মুখ্যমন্ত্রী, এলেন অভিষেকও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 October 2025 22:51

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির রাতে আলোর জোয়ারে ভেসে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি (Mamata Banerjee Kalighat house)। রাজ্যের প্রশাসনিক ব্যস্ততার বাইরেও এই দিনে তিনি হয়ে ওঠেন একদম ঘরের মেয়ে। ঐতিহ্য মেনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল মা কালীর আরাধনা (Kali Puja)। মুখ্যমন্ত্রীর পুজোয় এ বারও যেমন ছিল ভক্তির ছোঁয়া, তেমনই ছিল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ত মুখদের উপস্থিতি।

গত বছর চোখে অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরেই পুজোয় অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও উপস্থিত থেকে মায়ের আরাধনায় সামিল হলেন তিনি।

এদিকে বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর মঙ্গল ও সুস্থতার প্রার্থনা করেন তিনি। সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি, সঙ্গে ছিলেন তাঁর কন্যা আজানিয়া। প্রতি বছরের মতো এবারও বাড়ির পুজোয় মমতা ও অভিষেককে একসঙ্গে দেখা গেল।

শনিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজোর তোড়জোড়। ফুল, আলো আর ভক্তির আবহে সেজে উঠেছে কালীঘাটের বাসভবন। আটপৌড়ে শাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে কখনও ভোগের খিচুড়ি রাঁধতে, কখনও অতিথিদের সঙ্গে কথা বলতে। সন্ধ্যায় নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরের অনেকেই উপস্থিত ছিলেন কালীঘাটের পুজোয়। রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার -  সবাই হাজির ছিলেন এই বার্ষিক আয়োজনে।

রাজনৈতিক মহল ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প জগতের নামজাদা মুখ হর্ষ নেওটিয়া, প্রসূন মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর পর তাঁকে ঘিরে আলাপচারিতায় দেখা যায় মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। পুজোর আনন্দে সামিল ছিলেন অভিষেকের পুত্র ও কন্যাও।


```