Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লালকেল্লায় জঙ্গি হামলার আশঙ্কা, রাজধানীতে মোতায়েন করা হবে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করার কাজ চলছে। তারই মধ্যে রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হল, লালকেল্লাতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। লালকেল্লা ও তার আশপাশে বিস্ফোরণ ঘটা

লালকেল্লায় জঙ্গি হামলার আশঙ্কা, রাজধানীতে মোতায়েন করা হবে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা

শেষ আপডেট: 10 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করার কাজ চলছে। তারই মধ্যে রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হল, লালকেল্লাতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। লালকেল্লা ও তার আশপাশে বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা। সতর্ক করা হয়েছে দিল্লি পুলিশকে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরে উপত্যকার পরিস্থিতি থমথমে। নাগাড়ে জঙ্গি নাশকতার হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার খবর পেয়েই পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে এক ডজনেরও বেশি জঙ্গি গোষ্ঠী। নিয়ন্ত্রণরেখা বরাবর ঘাঁটি তৈরি করছে তালিবানরা। স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক কষছে তারা। গোয়েন্দা সূত্রে খবর, আশঙ্কা করা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল রাজধানীর নানা জায়গায় আত্মগোপন করে রয়েছে। সরকারি গাড়ি ব্যবহার করে লালকেল্লা চত্বরে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে তারা। হতে পারে ফিদায়েঁ হামলাও। দিল্লির ১৭টি জায়গাকে সংবেদনশীল ঘোষণা করে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এনআইএ-র এক অফিসারের কথায়, "আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে কয়েকজন জঙ্গি ঢুকেছে ভারতে। মূলত তারা দিল্লি, লখনউ ও গাজিয়াবাদে ঘাপটি মেরে রয়েছে। দিল্লির সীমান্ত এলাকাগুলিতে বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে।" দেশের বড় বিমানবন্দরগুলিতে আগেই সতর্কতা জারি হয়েছিল। এ বার রেল স্টেশন ও বাস সার্ভিসগুলিতেও কড়া নজর রাখছে পুলিশ ও গোয়েন্দারা। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা চত্বরে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা মোতায়েন করা হবে। সংবেদনশীল এলাকাগুলিতে লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, শরণার্থী শিবির যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এই শিবিরগুলিতে জঙ্গিদের আত্মগোপন করে থাকার সম্ভাবনা বেশি।

```