Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভিড়ের মধ্যেও স্বস্তি! গঙ্গাসাগর মেলায় শিয়ালদহ স্টেশনের দুর্দান্ত পরিষেবা, সন্তুষ্ট পুণ্যার্থীরা

মেলা চলাকালীন শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে নামখানা ও কাকদ্বীপ রুটে রেকর্ড ৩৫২টি বিশেষ ট্রেন চালানো হয়। সময়ানুবর্তিতা বজায় রাখায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। 

ভিড়ের মধ্যেও স্বস্তি! গঙ্গাসাগর মেলায় শিয়ালদহ স্টেশনের দুর্দান্ত পরিষেবা, সন্তুষ্ট পুণ্যার্থীরা

নিজস্ব ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 January 2026 19:44

প্রিয়া ধর

লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল, তবুও কোথাও বিশৃঙ্খলার ছায়া নেই - গঙ্গাসাগর মেলা ২০২৬-এ (Gangasagar Mela 2026) উপলক্ষে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করল শিয়ালদহ স্টেশন (Sealdah Station)। সুপরিকল্পিত ব্যবস্থাপনা, মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আধুনিক যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থার জেরে এবছর গঙ্গাসাগর (Gangasagar Mela) যাত্রা হয়ে উঠেছে অনেক বেশি সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক।

মেলা চলাকালীন শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে নামখানা ও কাকদ্বীপ রুটে (Namkhana Kakdwip Route) রেকর্ড ৩৫২টি বিশেষ ট্রেন চালানো হয়। সময়ানুবর্তিতা বজায় রাখায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। ভিড় আচমকা বেড়ে যাওয়ার পরিস্থিতিতেও দ্রুত বিশেষ ট্রেন নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ।

বিহারগামী ভিড় সামলাতে দ্রুত পদক্ষেপ

মেলা চলাকালীন বিহারমুখী যাত্রীদের ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় শিয়ালদহ ডিভিশন (Sealdah Station)। ১৫ ও ১৬ জানুয়ারি গুরুত্বপূর্ণ বিহারগামী ট্রেনগুলিতে অতিরিক্ত জেনারেল কোচ সংযোজন করা হয়। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যায়। স্টেশনের বড় হোল্ডিং এরিয়া ব্যবহার করে যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আলাদা এন্ট্রি ও এক্সিট গেট চালু থাকায় বিপুল ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।

টিকিট পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া

টিকিট কাটার ক্ষেত্রেও নেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। অতিরিক্ত কাউন্টার খোলার পাশাপাশি এম-ইউটিএস (M-UTS) পরিষেবার মাধ্যমে যাত্রীরা অনলাইনে টিকিট কাটার সুযোগ পান। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে পেরে স্বস্তি পান বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।

রেকর্ড সংখ্যক যাত্রী, তবু কম ভাড়া

রেল সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় যাতায়াত করেছেন - যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। তবুও সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া রাখা হয় মাত্র ২৫ টাকা।

এদিকে, নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি। দ্বিগুণ নিরাপত্তা কর্মী, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং বোর্ডিং-নামার জায়গায় বিশেষ সহায়তায় বড় কোনও সমস্যা ছাড়াই মেলা যাত্রা সম্পন্ন হয়েছে।

সব মিলিয়ে, শিয়ালদহ স্টেশনের এই সুচিন্তিত ও মানবিক ব্যবস্থাপনায় পুণ্যার্থীদের মুখে একটাই কথা - এবছরের গঙ্গাসাগর যাত্রা ছিল সত্যিই সহজ, নিরাপদ আর নিশ্চিন্ত।


```