Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ট্রেনে মহিলার অলক্ষ্যে সেলফি! পুজো স্পেশালের ‘মজা’ নিতে গিয়ে শ্রীঘরে হাইস্কুলের শিক্ষক

ট্রেনে মহিলার অলক্ষ্যে সেলফি! পুজো স্পেশালের ‘মজা’ নিতে গিয়ে শ্রীঘরে হাইস্কুলের শিক্ষক

শেষ আপডেট: 10 October 2023 19:57

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে মহিলার অলক্ষ্যে সেলফি তুলে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল করার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল রেল পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই জনমানসে তীব্র শোরগোল তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠছে জনমানসে।

রেল পুলিশ সূত্রের খবর, ধৃত শিক্ষকের নাম হিরন্ময় মাইতি (৪৭)। তিনি উত্তর ২৪ পরগনার শ‌্যামনগরের একটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক। অভিযোগের ভিত্তিতে নৈহাটির জিআরপি তাঁকে গ্রেফতার করেছে।

রেল পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আপ গেদে লোকলে। বেলঘরিয়া থেকে নিমতাবাসী এক দম্পতি ট্রেনে চড়েন। পলতা থেকে ওঠেন অভিযুক্ত শিক্ষক। তিনি ওই মহিলার পাশের সিটে বসেন। অভিযোগ, মহিলার অলক্ষ্যে নিজের সঙ্গে তাঁর ছবি তুলে নিজের বন্ধুমহলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘পুজো স্পেশাল’! 

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, আচমকাই জানালার দিকে তাকাতে গিয়ে তাঁর নজরে আসে অভিযুক্তের মোবাইল। সেখানে নিজের ছবি দেখে চমকে ওঠেন তিনি। আকস্মিকতা কাটিয়ে প্রতিবাদ শুরু করেন ওই মহিলা। গোটা বিষয়টি জানতে পেরে ট্রেনের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন ওই মহিলার স্বামী। প্রমাণ লোপাটের আগেই অভিযুক্তের মোবাইলও কেড়ে নেওয়া হয়। অভিযুক্তকে নৈহাটিতে নামিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। 

রেল পুলিশের ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত বলেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। একজন শিক্ষকের এমন আচরণ নিঃসন্দেহে নিন্দাজনক।


```