Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

SSC: নবম–দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষামন্ত্রীর অভিনন্দন, ভেরিফিকেশন ৪ ডিসেম্বরের পর

এসএসসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, নবম–দশম শ্রেণির জন্য মোট শূন্যপদ ছিল ২৩,২১২টি। সেখানে পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। মোট ১১টি বিষয়ের উপর ভিত্তি করে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। 

SSC: নবম–দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষামন্ত্রীর অভিনন্দন, ভেরিফিকেশন ৪ ডিসেম্বরের পর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 November 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল (Recruitment of teachers for classes 9-10) রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। 

সোমবার কমিশনের সরকারি দু’টি ওয়েবসাইটে ফল দেওয়া হয়। চাকরিপ্রার্থীরা নিজেদের রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে সাইটে লগইন করেই নম্বর দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর ফল প্রকাশ হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তির হাওয়া। 

ফল প্রকাশের পরই এক্স হ্যান্ডেলে বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি লেখেন, “ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে, যা গত ৭ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করার জন্য কমিশনকে সাধুবাদ জানাই।” 

তবে ফল হাতে এলেও নিয়োগের পথ এখনও এক ধাপ দূরে। এসএসসি জানিয়েছে, নবম–দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শেষ হলেই। অর্থাৎ, ৪ ডিসেম্বরের পরই নবম–দশমের জন্য ইন্টারভিউয়ের প্রাথমিক ধাপ হিসেবে নথি যাচাই শুরু করবে কমিশন। সেই দিন থেকে নতুন করে দৌড়ঝাঁপ শুরু হবে চাকরিপ্রার্থীদের।

এসএসসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, নবম–দশম শ্রেণির জন্য মোট শূন্যপদ ছিল ২৩,২১২টি। সেখানে পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। মোট ১১টি বিষয়ের উপর ভিত্তি করে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীর সংখ্যার তুলনায় শূন্যপদ স্বভাবতই কম, ফলে প্রতিযোগিতা ছিল তীব্র। তবুও এসএসসি ইঙ্গিত দিয়েছে—শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে। ইন্টারভিউয়ের আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

এই ঘোষণা নতুন করে নিশ্চয়তা দিয়েছে অনেক যোগ্য প্রার্থীকে। কারণ, গত কয়েক বছরের অস্থিরতা, মামলা, প্রশ্নবিদ্ধ নিয়োগসহ নানা বিতর্কের পর এ বছর এসএসসি একাধিক নিয়োগপ্রক্রিয়া গতি দিয়েছে। প্রশাসনের তরফেও বারবার জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই কড়া নজরদারি চলছে।

ফল প্রকাশের দিন থেকেই চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ স্কোর নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া এগোতে শুরু করায় অধিকাংশই স্বস্তি পাচ্ছেন। বিশেষত বৃহৎ সংখ্যক প্রার্থীর জন্য ভেরিফিকেশন শুরু হওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

এসএসসি সূত্রে খবর, ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তারিখও খুব শিগগিরই প্রকাশ করা হবে। চাকরিপ্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে—সব নথি প্রস্তুত রাখার এবং কমিশনের নির্দেশ একনিষ্ঠভাবে অনুসরণ করার।


```