সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম রাজ্যস্তরের সিলেকশন টেস্ট (SLST)-এর মাধ্যমে নিয়োগ হবে গ্রুপ সি (ক্লার্ক) ও গ্রুপ ডি পদে।

স্কুল সার্ভিস কমিশন
শেষ আপডেট: 29 August 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে শুরু হতে চলেছে রাজ্যের সরকার পোষিত ও সরকার অনুদানপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক (HS) ও মাধ্যমিক (Secondary School) বিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ (Non Teaching Staff Recruitment) প্রক্রিয়া। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ (Notice) করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া (SSc Recruitment Process) শুরু হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম রাজ্যস্তরের সিলেকশন টেস্ট (SLST)-এর মাধ্যমে নিয়োগ হবে গ্রুপ সি (ক্লার্ক) ও গ্রুপ ডি পদে। এসএসসি জানিয়েছে, গ্রুপ সি (ক্লার্ক)-এর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন জানানো যাবে। তবে ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
কমিশনের তরফে বলা হয়ে নিয়োগের বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ও পুরো কর্মসূচি দেখা যাবে www.westbengalssc.com ওয়েবসাইটে।
সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হওয়ায় শিক্ষাক্ষেত্রে স্বস্তি ফিরল। এখন দেখার, কত দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে পারে কমিশন।