Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

SSC: ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে! এসএসসি-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি-কে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

SSC: ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে! এসএসসি-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 August 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় (SSC Recruitment Scam Case) এসএসসি-কে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৭ দিনের মধ্যে 'অযোগ্যদের' তালিকা (Tainted List) প্রকাশ করতে হবে। স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। 

গত ১৯ অগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন (Review Petition) দাখিল করা হয়েছিল তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় ইতিমধ্যে ধাক্কা খেয়েছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, একইসঙ্গে রাজ্য সরকার। এবার অযোগ্যদের তালিকা নিয়েও দেওয়া হল বড় নির্দেশ। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, এক সপ্তাহের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসি-কে কার্যত ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বক্তব্য, তাঁদের কোনও যুক্তিই ধোপে টিকছে না। পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তাঁরা গেছিলেন সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। 

সূচি অনুযায়ী আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নতুন প্রক্রিয়ায় পরীক্ষা হবে। তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই দু-দিনের পরীক্ষা সূচি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।

বিষয়টি নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আগেই এই তালিকা প্রকাশের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তখনও করা হয়নি, এবারও তৃণমূল সরকার করবে না। বিকাশের খোঁচা, অযোগ্যদের তালিকা বেরোলে সেই নামগুলিও বেরিয়ে আসবে যাদের থেকে সরকার টাকা নিয়েছে, তাহলে বিপদ। তাই স্বচ্ছ তালিকা প্রকাশ হবে না বলেই ধারণা আইনজীবী-সিপিএম নেতার।


```