Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোরাটোরিয়ামের উপরে সুদ কেন, আর্থিক বিষয় স্বাস্থের চেয়ে বড় নয়, আরবিআইকে বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক বিষয় কখনও মানুষের স্বাস্থ্যের থেকে বড় হতে পারে না। মোরাটোরিয়ামের উপর থেকে সুদ মকুবের মামলায় এই ভাষাতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিন্দা করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক আদালতে জমা দেওয়া হলফনামায় দাবি ক

মোরাটোরিয়ামের উপরে সুদ কেন, আর্থিক বিষয় স্বাস্থের চেয়ে বড় নয়, আরবিআইকে বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 3 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক বিষয় কখনও মানুষের স্বাস্থ্যের থেকে বড় হতে পারে না। মোরাটোরিয়ামের উপর থেকে সুদ মকুবের মামলায় এই ভাষাতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিন্দা করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক আদালতে জমা দেওয়া হলফনামায় দাবি করেছে, মোরাটোরিয়ামের উপরে সুদ মকুব করা হলে ব্যাঙ্ক-সহ ঋণদাতা সংস্থাগুলির ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ২ লাখ কোটি টাকা। লকডাউনের মধ্যে টার্ম লোনে ছ'মাসের জন্য মোরাটোরিয়ামের সুযোগ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে এখন ঋণের ইএমআই দিতে না হলেও পরে তা সুদ সমেত দিতে হবে বলে সব ব্যাঙ্ক গ্রাহকদের জানিয়েছে। কিন্তু 'সুদ দিতে হবে কেন' এই প্রশ্ন তুলে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। আর তাতেই শীর্ষ আদালতের বক্তব্য, আর্থিক বিষয় কখনও মানুষের স্বাস্থ্যের থেকে বড় হতে পারে না। রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য জানিয়েছে, মোরাটারিয়াম দেওয়া হয়েছে এই মুহূর্তি আর্থিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য। এর অর্থ ঋণ বা সুদ মকুব করা নয়।

আরও পড়ুন

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার ফের শুরু করতে বলল হু, বন্ধ রাখার পক্ষে কোনও তথ্য মেলেনি পরীক্ষায়

গত ২৫ মার্চ প্রথম দফার লকডাউন ঘোষণার পরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন মাসের জন্য টার্ম লোনের উপরে মোরাটোরিয়াম ঘোষণা করে। ২৭ মার্চ সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, সমস্ত রকম টার্ম লোনের উপরে তিন মাস মোরাটোরিয়াম থাকবে। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হয়, তারা তিন মাস ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারবে। এর পরে সব সংস্থাই জানায়, ১ মার্চ থেকে যে ইনস্টলমেন্ট পেমেন্ট বকেয়া রয়েছে তা তিন মাস পিছিয়ে দেওয়া যেতে পারে। বাড়ি, গাড়ি, ব্যবসার ঋণের জন্য যে ইজি মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) তথা সহজ মাসিক কিস্তি দিতে হয় তা তিন মাস স্থগিত থাকবে। এপ্রিল, মে ও জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও ইএমআই কাটা হবে না। যাঁরা সেই সুযোগ নেবেন তাঁদের ঋণ শোধ দেওয়ার মেয়াদ পিছিয়ে যাবে। তবে এই সময়ের জন্য অতিরিক্ত সুদ দিতে হবে। গত ২৩ মে একই নিয়মে ফের তিন মাসের জন্য টার্ম লোনের উপরে মোরাটোরিয়াম ঘোষণা করে আরবিআই। প্রথমবার মোরাটোরিয়াম ঘোষণার পরেই বাড়তি সুদ দিতে হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আগ্রার বাসিন্দা গজেন্দ্র শর্মা। তাঁর আইনজীবী রাজীব দত্ত চলতি মাসের গোড়ায় মামলা করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ এবং এম আর শাহর বেঞ্চ নোটিস পাঠায় কেন্দ্র ‌এবং আরবিআইকে। এদিন সেই শুনানিতে রিজার্ভ ব্যাঙ্কের উপরে চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। আগেই আরবিআই সংবাদমাধ্যমকে জানায় কেন সুদ মকুব সম্ভব নয়। এদিন তারও নিন্দা করেছে আদালত। সুপ্রিম কোর্ট বলে, সংবাদমাধ্যমকে জানিয়ে এই বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়াতে চাইছে। মামলাকারী গজেন্দ্র শর্মা অভিযোগে বলেন, আইসিআইসিআই ব্যাঙ্কে তাঁর ৩৭ লাখ টাকার ঋণ রয়েছে। লকডাউনের সময়ে তাঁর আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনি কোনও ইএমআই জমা দিতে পারছেন না। তাঁর আরও বক্তব্য, দেশজুড়ে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন এই মহামারী ও লকডাউনের ফলে। এই সময়ে মোরাটোরিয়াম খুবই কার্যকর। কিন্তু তার জন্য যদি বাড়তি সুদ দিতেই হয় তবে মোরাটোরিয়ামের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। তাঁর আবেদন, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে এই সময়ের জন্য সুদ মকুব করতে নির্দেশ দিক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জুন।

```