Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

সায়নীর পোস্টার ছেঁড়া হচ্ছে! যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

যাদবপুরে প্রায় নিয়ম করে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের পোস্টার ছেঁড়া হচ্ছে কিংবা বিকৃত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। অভিযোগ, বামেদের মদতেই এই কাজ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া।

সায়নীর পোস্টার ছেঁড়া হচ্ছে! যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

শেষ আপডেট: 4 May 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে প্রায় নিয়ম করে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের পোস্টার ছেঁড়া হচ্ছে কিংবা বিকৃত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। অভিযোগ, বামেদের মদতেই এই কাজ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া।

এ ব্যাপারে থানাতেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শাসকদলের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ইচ্ছে করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। বামেরা অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবারে প্রার্থী করেছে সায়নী ঘোষকে। বিপরীতে রয়েছেন সিপিএমের রাজ্য কমিটির নতুন সদস্য তথা এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্মসম্পাদক সৃজন ভট্টাচার্য। 

তৃণমূলের যাদবপুরের নেতা উদয় সিংহ রায়ের অভিযোগ, "যাদবপুর এইটবি সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে প্রায় প্রতিদিন নিয়ম করে সায়নীর পৌস্টার ছেঁড়া হচ্ছে। পরাজয় নিশ্চিত বুঝে যাদবপুরের একাংশ পড়ুয়াকে দিয়ে এই কাজ করছে সিপিএম।"

যদিও অভিযোগ উড়িয়ে সিপিএম প্রার্থী সৃজন বলেন, "রাজ্যের ক্ষমতায় তৃণমূল, যাদবপুর বিধানসভা্ও ওদের দখলে। সিপিএম এত সাহস পাবে কী করে?" সুজনের দাবি, "তৃণমূলও জানে জিততে পারবে না, তাই মানুষের সহানুভূতি আদায়ের নাটক করছে।"


```