Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

'গোমূত্র দিয়ে গার্গল করে রায়', অভিজিৎকে কুবাক্য সায়নীর

বাঁকুড়ার সভা থেকে নাম না করে প্রাক্তন বিচারপতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। বলেন, "কয়েকদিন আগে একজন বিচারপতির চেয়ারে বসে খুব বড় বড় কথা বলছিলেন, এখন বুঝতে পারছি, রায় দেওয়ার আগে তিনি গোমূত্র দিয়ে গার্গল করে নিতেন।"  

'গোমূত্র দিয়ে গার্গল করে রায়', অভিজিৎকে কুবাক্য সায়নীর

শেষ আপডেট: 7 March 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিচারপতির কালো কোট ছেড়ে তিনি এখন গেরুয়া শিবিরে। বৃহস্পতিবার বিজেপির দফতরে পদ্মের ঝান্ডা ধরেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য রাজনীতি এখন তাঁকে নিয়ে তোলপাড়। বাঁকুড়ার সভা থেকে নাম না করে প্রাক্তন বিচারপতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। 

এক সভায় সায়নী বলেন, "কয়েকদিন আগে একজন বিচারপতির চেয়ারে বসে খুব বড় বড় কথা বলছিলেন, এখন বুঝতে পারছি, রায় দেওয়ার আগে তিনি গোমূত্র দিয়ে গার্গল করে নিতেন।"  

বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাইস্কুলে দলের জনগর্জন সভার প্রস্তুতি ছিল। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ শানিয়ে যান সায়নী। তিনি বলেন, "বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এত দিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। মাঠে নামুন, এই মাঠেই খেলা হবে। ২০২৪-এ মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করে লোটাকম্বল দিয়ে বিদায় করবে।"

এরপরেই তৃণমূল কর্মীদের উদ্দেশে সায়নী বলেন, "বিজেপিকে ভয় পাবেন না, ওদের ভয় দেখাবেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ তুললেও কোনও প্রমাণ দেখাতে পারেনি।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হতে ফের তাঁর মুখে উঠে আসে প্রাক্তন বিচারপতির প্রসঙ্গে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে সায়নী বলেন, "উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন। বিজেপিকে আকৃষ্ট করার জন্য উনি রায় দিচ্ছিলেন।" 

এরপরেই বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের করলে সায়নী বলেন, "তাপসদার দল ছেড়ে যাওয়া অত্যন্ত দুঃখের। লোকসভা ভোটের আগে ওনার দল ছাড়া যুব সম্প্রদায়ের কাছে ভালো উদাহরণ হতে পারে না। তবে কোনও বাধ্যবাধকতার কাছে হেরে গিয়েছেন। বিজেপির 'ওয়াশিং মেশিন' তো সব সময় চালু থাকে। কে কখন ঢুকবে সেটাই এখন দেখার।


```