Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গম্ভীর অধিবেশনে হাসির ফুলঝুরি, জুন-সৌগতর স্বভাবসিদ্ধ খোশগল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

লোকসভা অধিবেশনের মাঝেই আলাপচারিতায় মগ্ন সৌগত রায় ও জুন মালিয়া। ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া।

গম্ভীর অধিবেশনে হাসির ফুলঝুরি, জুন-সৌগতর স্বভাবসিদ্ধ খোশগল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ছবি: দ্য ওয়াল

সঞ্জু সুর

শেষ আপডেট: 12 February 2026 21:48

দ্য ওয়াল ব্যুরো: সৌগত রায়কে রাশভারি বলবেন? বললেও সেই মানুষের সংখ্যাটা কম। বরং বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ বরাবরই পরিচিত তাঁর স্বতঃস্ফূর্ততা, রসবোধ আর নির্ভার ভঙ্গির জন্য। খাওয়াদাওয়া হোক কিংবা ভোটের মঞ্চে হঠাৎ কোমর দোলানো— রাজনৈতিক গাম্ভীর্যের (Parliament Viral Video) ভেতরেও তিনি নিজেকে আলাদা করে চিনিয়ে দেন।

বৃহস্পতিবার লোকসভায় (Lok Sabha) সেই চেনা ছবিই ধরা পড়ল। অধিবেশন চলাকালীন সৌগতবাবুকে (Saugata Roy) দেখা গেল দলেরই সাংসদ জুন মালিয়ার (June Malia) সঙ্গে আলাপচারিতায় মগ্ন। সামনের সারিতে তখন বক্তব্য রাখছেন উত্তরপ্রদেশের আজাদ সমাজ পার্টির সাংসদ অ্যাডভোকেট চন্দ্রশেখর। অধ্যক্ষের আসনে কৃষ্ণপ্রসাদ তেন্নেতি। কিন্তু সংসদীয় আনুষ্ঠানিকতার সেই দৃশ্যকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল পিছনের সারির এক ঝলক— সৌগত ও জুনের কথোপকথন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জুন মালিয়ার আসনের পাশে বসে কিছু একটা বলছেন সৌগত। দু’জনের মুখে হাসি। সেই মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয় টিপ্পনি। কেউ লেখেন, “থোড়া পিছে তো দেখিয়ে।” কারও মন্তব্য, “আসল অধিবেশন তো পিছনেই হচ্ছে।” আবার কেউ রসিকতা করে বলেন, “ভালবাসার সপ্তাহে এমন দৃশ্য বেশ লাগে।”

তবে এই ছবি সৌগত রায়ের ক্ষেত্রে নতুন কিছু নয়। কয়েক দিন আগেই নন্দনে একটি ছবির বিশেষ প্রদর্শনীতে তাঁকে দেখা গিয়েছিল মুঠো মুঠো চানাচুর খেতে। তার কিছু দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু সেই অভিজ্ঞতা যেন তাঁর জীবনযাত্রার ছন্দে কোনও প্রভাব ফেলেনি। খাওয়া-দাওয়ার প্রসঙ্গে তিনি বরাবরই অকপট। আবার ভোটের প্রচারে মঞ্চে রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁকে— যা নিয়ে কম জলঘোলা হয়নি।

 দলের অন্দরে তাঁর এই স্বভাব নিয়ে ফিসফাস, মশকরা— সবই আছে। কেউ আড়ালে, কেউ বা প্রকাশ্যেই ঠাট্টা করেন। তবে সরাসরি সৌগত রায়কে কিছু বলার সাহস সবার হয় না। কারণ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর সাংসদ হিসেবে তাঁর দাপুটে উপস্থিতি— দু’টিই সমান ভাবে প্রতিষ্ঠিত।

লোকসভায় জুন-সৌগতর খোশগল্পের  মুহূর্তটি হয়তো কেবলই এক নির্ভেজাল আলাপ। কিন্তু জনসমক্ষে রাজনীতিকদের প্রতিটি ভঙ্গিই এখন নজরবন্দি। সংসদের গাম্ভীর্যের মাঝেও যে ব্যক্তিগত স্বচ্ছন্দ উঁকি দেয়, সৌগত রায়ের সাম্প্রতিক ভাইরাল দৃশ্য যেন তারই আর এক উদাহরণ।


```