Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাগরিক জীবনের ভাঙাগড়া শুভব্রত নন্দীর ছবিতে, ক্যানভাস জুড়ে শহরের মুহূর্তরা

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ছবি আঁকছেন শুভব্রত। ২০১৭ সালে তাঁর প্রথম একক প্রদর্শনী হয়েছিল শহরে। সেখানে শুভব্রতর ভাবনা নজর কেড়েছিল সমালোচকদের।

নাগরিক জীবনের ভাঙাগড়া শুভব্রত নন্দীর ছবিতে, ক্যানভাস জুড়ে শহরের মুহূর্তরা

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 13 February 2026 13:50

দ্য় ওয়াল ব্যুরো: ক্যানভাসে ফুটে উঠেছে শহরের বদলে যাওয়া রূপ। কখনও মূর্ত, কখনও বিমূর্ত। মূলত সাদা আর কালো রঙের খেলা ক্যানভাস জুড়ে। চকিতে নজর ছুঁয়ে যায় নীল আর অন্য রঙের দ্রুপদী ভাবনা।

কে বলে শহরের ইট কাঠে শুধু হাঁপিয়ে ওঠে প্রাণ? সরকারি আর্ট কলেজের ছাত্র শুভব্রত নন্দী যে সেখানেই খুঁজে নিয়েছেন নিজের ভাবনার মুক্তি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারি সাক্ষী হল ক্যানভাসের গায়ে শুভব্রতর এই মনন-চিন্তনের। প্রদর্শনীর নাম সাইলেন্ট ক্যাকোফনি-নয়েজেস দ্যাট কিপ আস অ্যালাইভ। ছ' তারিখ থেকে শুরু হওয়া প্রদর্শনী শেষ হল আজ বৃহস্পতিবার।

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ছবি আঁকছেন শুভব্রত। ২০১৭ সালে তাঁর প্রথম একক প্রদর্শনী হয়েছিল শহরে। সেখানে শুভব্রতর ভাবনা নজর কেড়েছিল সমালোচকদের। তার আগে অবশ্য একাধিক প্রদর্শনী তিনি করেছেন সতীর্থদের সঙ্গে। সাদা-কালো বরাবরই শুভব্রতর প্রিয় রং। আর প্রিয় বিষয় নাগরিক জীবনের ভাঙাগড়া। এবারও ক্যানভাসের গায়ে সেটাই তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে জানালেন তরুণ শিল্পী।

প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত একটি ক্যাটালগে শিল্পীর সম্পর্কে লিখেছেন বিশিষ্ট শিল্প সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রপ্রমিত রায়, সৌমিক নন্দী মজুমদার-সহ অন্য বিশিষ্টরা। শুভব্রতর এই প্রদর্শনী নজর কেড়েছে সাধারণ দর্শকদেরও।


```