Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাগদেবীর পুজোতেও আমরা-ওরা! পুলিশি ঘেরাটোপে যোগেশচন্দ্র কলেজে শুরু হল সরস্বতী বন্দনা

এক সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ছাত্রী ছিলেন। সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই সরস্বতীপুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

বাগদেবীর পুজোতেও আমরা-ওরা! পুলিশি ঘেরাটোপে যোগেশচন্দ্র কলেজে শুরু হল সরস্বতী বন্দনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 February 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি ঘেরাটোপে পুজো শুরু হল যোগেশচন্দ্র কলেজে। এমনকী নিরাপত্তার নজরদারিতে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনা।

এক সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ছাত্রী ছিলেন। সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই সরস্বতীপুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এবং তাঁর দলবলের বিরুদ্ধে। এবিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই পুলিশি ঘেরাটোপে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

তবে আদালতের নির্দেশে পুজো শুরু হলেও সেখানে সামনে এসেছে আমরা-ওরার ছবিটা। ল বিভাগের পুজো হচ্ছে কলেজের ভেতরে। আর ডে বিভাগের পুজো হচছে কলেজের পাশের গলিতে। কেন কলেজের পরিবর্তে বাইরে পুজো তার ব্যাখ্যায় একটি ফ্লেক্সও টাঙানো হয়েছে। সেখানে পুজো প্রসঙ্গে আমরা-ওরার বিভাজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আদালতের নির্দেশে এদিন সকাল থেকেই কলেজ চত্বরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশকর্মী। আইকার্ড দেখে তবেই পড়ুয়াদের কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে গোটা পুজোর ভিডিওগ্রাফি করছে কলেজ কর্তৃপক্ষও। 

এদিকে যোগেশচন্দ্র কলেজ নিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলেজে যাওয়ার কথা রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর।


```