Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বদলি মামলায় স্থগিতাদেশ, হাইকোর্টের নির্দেশের পরই রাজ্যকে বিঁধলেন সংগ্রামী মঞ্চের নেতা

সুদীপ চন্দ্রের বদলির ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মামলায় আপাত-স্বস্তি মেলায় রাজ্যকে ফের নিশানা করেছেন এই মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ।

বদলি মামলায় স্থগিতাদেশ, হাইকোর্টের নির্দেশের পরই রাজ্যকে বিঁধলেন সংগ্রামী মঞ্চের নেতা

ভাস্কর ঘোষ

শেষ আপডেট: 3 June 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutho Mancha) অন্যতম নেতা সুদীপ চন্দ্র সহ একাধিকজনকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে অনৈতিকভাবে বদলি করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে (State Govt)। মঞ্চের নেতৃত্বের দাবি ছিল, সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে। সম্প্রতি সুদীপ চন্দ্রের বদলির ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মামলায় আপাত-স্বস্তি মেলায় রাজ্যকে ফের নিশানা করেছেন এই মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)।

অভিযোগ ছিল, সুদীপ চন্দ্রকে নিউ সেক্রেটরিয়েটের অফিস থেকে আলিপুরদুয়ার জেলায় বদলি করা হয়েছিল ফেডারেশনের নেতাদের সুপারিশে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই বদলির নির্দেশের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এই নির্দেশের পরই সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় বলেন, ''সরকার ভেবেছে বদলির মধ্যে দিয়ে আমাদের বাগে আনা যাবে। কিন্তু সুদীপ চন্দ্রের বদলিতে আপাতত ১৩ তারিখ পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আশা করি বাকিদের মতো আমরা তাঁর বদলিও আটকাতে পারব।''

ভাস্করের কথায়, প্রতিহিংসামূলক আচরণ করে রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনিভাবে সংগ্রামী মঞ্চের নেতাদের বদলির নির্দেশ দিচ্ছে। তিনি স্পষ্ট বলেছেন, লড়াই কোনওভাবে বন্ধ হবে না। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, যৌথ মঞ্চের সদস্যদের অধিকারের যে লড়াই তাঁরা শুরু করেছেন তা চলবে। বদলি করার যতই প্রচেষ্টা হোক, তাঁদের যে দমানো যাবে না, সেটা পরিষ্কার করে বলেছেন তিনি।  

আরজি কর ইস্যু, ডিএ সহ নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে ক্রমাগত প্রতিবাদ করে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে একাধিক এফআইআর-ও দায়ের হয়েছে। সেই সময় থেকেই ভাস্কর রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে আসছেন। বর্তমানে সংযোজিত হয়েছে এই বদলি ইস্যু।    


```