Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'মুখ্যমন্ত্রী ভাবছেন ললিপপ ধরিয়ে খুশি করবেন', বাজেটের ডিএ ঘোষণা নিয়ে দ্য ওয়ালকে বললেন ভাস্কর

ঘোষণা নিয়ে এতটুকু উচ্ছ্বসিত নন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। তাঁর মতে, ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা অনেকটা ললিপপ দেওয়ার মতো।

'মুখ্যমন্ত্রী ভাবছেন ললিপপ ধরিয়ে খুশি করবেন', বাজেটের ডিএ ঘোষণা নিয়ে দ্য ওয়ালকে বললেন ভাস্কর

মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাস্কর ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 February 2026 18:03

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট ডিএ (Supreme Court DA Verdict) নিয়ে বড় রায় দিয়েছে। এরপরই দেখা গেল রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ (State Budget DA Announcement) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যদিও সেই ঘোষণা নিয়ে এতটুকু উচ্ছ্বসিত নন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)। তাঁর মতে, ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা অনেকটা ললিপপ দেওয়ার মতো।

শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। পাশাপাশি ১৫ মে-র মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশের আওতায় বর্তমানে কর্মরত কর্মচারীদের পাশাপাশি ২০১৯ সালের পর অবসর নেওয়া কর্মীরাও থাকবেন। তাঁদের ক্ষেত্রে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা ডিএ রাজ্যকেই পরিশোধ করতে হবে। এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেছিলেন, এবারও ডিএ না দিলে এমন আন্দোলন হবে যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভাবেননি।

এদিকে এই আবহেই রাজ্য বাজেটে (State Govt Budget) ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। সেই নিয়ে দ্য ওয়াল-কে (The Wall News) প্রতিক্রিয়া দিয়ে ভাস্কর বলেন, প্রথমত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএ বৃদ্ধির সম্পর্ক নেই। বর্তমানের হারে দেখলে বোঝা যায় ৪০ শতাংশ বকেয়া ডিএ-র ৪ শতাংশ দেওয়া হচ্ছে, যেখানে পুরোটাই তাঁদের প্রাপ্য। সংগঠনের নেতার কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এইভাবে ললিপপ ধরিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না। এই ডিএ ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করব।

সুপ্রিম কোর্টের রায় শুনে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আগেই নিশানা করেছিলেন ভাস্কর। বলেছিলেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে নতুন করে আন্দোলনের পাঠ দেবে কর্মচারী সমাজ। হুঁশিয়ারি ছিল, আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সাহস দেখিয়েছিলেন তিনি। এবার যেন আর আগুন নিয়ে না খেলেন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পরই সরকার সম্পর্কে তাঁর মনোভাব বদলায়নি।

দ্য ওয়াল-কে প্রতিক্রিয়া দিয়ে ভাস্কর সাফ বলেন, মুখ্যমন্ত্রী হয়তো আমাদের সারমেয়র রূপে দেখেন। তাই ভাবছেন ভোটে আগে এইটুকু ঘোষণা করে তিনি উতরে যাবেন। এই মানসিকতার বহিঃপ্রকাশ থেকেই আজকের ডিএ ঘোষণা। তবে তাঁর স্পষ্ট বার্তা, কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ না দেওয়া হয়, তবে এমন আন্দোলন হবে, যা রাজ্যবাসী আগে দেখেননি।

প্রসঙ্গত, রাজ্যের ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। যদিও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক যথেষ্টই রয়ে গেল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। নতুন করে ৪ শতাংশ ডিএ বাড়ায় সেই ফারাক কমে দাঁড়াল ৩৬ শতাংশে।


```