Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

গোটা দেশে একমাত্র বাংলার সরকারি কর্মচারীরাই পেনশন পান: ডিএ মামলার রায় নিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে মানুষ যে সুযোগ-সুবিধা পান, অন্য অনেক রাজ্যে তা নেই। তাঁর কথায়, ‘‘আমি সকলের কথা ভাবি বলেই রাজ্যে এত সামাজিক প্রকল্প রয়েছে।’’

গোটা দেশে একমাত্র বাংলার সরকারি কর্মচারীরাই পেনশন পান: ডিএ মামলার রায় নিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 February 2026 16:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় বৃহস্পতিবার মাইলফলক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (DA Supreme Court verdict)। ডিএ যে সরকারি কর্মচারীদের ‘মৌলিক অধিকার’, সেই স্বীকৃতি দিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে—মার্চের মধ্যে বকেয়ার ২৫ শতাংশ এবং মে মাসের মধ্যে বাকি ৭৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।

এই রায়ের পর বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করলেন, আপাতত রায়টি খুঁটিয়ে না দেখে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন। 

তাঁর কথায়, ‘‘আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি। আগে স্টাডি করতে দিন। যে কমিটি এই রায় দিয়েছে, সেখানে তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, একজন ছিলেন ক্যাগের প্রতিনিধি। রাজ্যের কোনও প্রতিনিধি সেখানে ছিল না। তাই আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। এর জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, আদালত মে মাস পর্যন্ত সময় দিয়েছে। তার আগেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য কীভাবে এগোবে, তা ঠিক করা হবে। ‘‘ওরা যেভাবে বলবে, সেভাবেই আমরা চলব,’’ বলেন তিনি।

ডিএ প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দেশের বহু রাজ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন পান না। মমতার দাবি, ‘‘একমাত্র বাংলাতেই অবসরের পর পেনশন দেওয়া হয়।’’

সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘আমি যদি পেনশন না দিই, কত টাকা বেঁচে যাবে বলুন তো? কিন্তু যাঁরা পেনশনের ওপর নির্ভরশীল, তাঁরা কী করবেন?’’ এই যুক্তির সূত্র ধরেই মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে মানুষ যে সুযোগ-সুবিধা পান, অন্য অনেক রাজ্যে তা নেই। তাঁর কথায়, ‘‘আমি সকলের কথা ভাবি বলেই রাজ্যে এত সামাজিক প্রকল্প রয়েছে।’’

তবে এসআইআর ইস্যুতে এদিন মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, ‘‘সুপ্রিম কোর্টের বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

উন্নয়নের প্রশ্নে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মমতার তোপ, ‘‘যারা কাজ করে, তারা ঢাক পেটায় না। আর যারা কাজ করে না, তারাই শুধু ঝুট বলে।’’


```