Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সঙ্ঘ প্রধানের বঙ্গ সফরে কাটছাঁট! এগিয়ে এল বর্ধমানে সভার দিনও, কেন?

অতীতে তো বটেই গত বছর লোকসভা ভোটেও এটা স্পষ্ট হয়েছে যে আরএসএস সক্রিয় না হলে বিজেপির ফলাফল আশানুরূপ হয় না।

সঙ্ঘ প্রধানের বঙ্গ সফরে কাটছাঁট! এগিয়ে এল বর্ধমানে সভার দিনও, কেন?

মোহন ভাগবত।

শেষ আপডেট: 27 January 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অস্থিরতাকে সামনে রেখে এ রাজ্যে হিন্দুদের একজোট করতে নিয়মিত বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মাঠে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

মধ্যবঙ্গের ৮টি জেলাকে নিয়ে ফেব্রুয়ারিতে বর্ধমানের সভা করতে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় আসার কথা ছিল মোহন ভাগবতের। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থেকে একাধিক জেলা সফরের পরিকল্পনা ছিল তাঁর। সব শেষে ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে সভা করার কথা ছিল। 

আরএসএস সূত্রের খবর, শেষ মুহূর্তে সঙ্ঘ প্রধানের ওই সফরে কাটছাঁট করা হচ্ছে। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে মোহন ভাগবত কলকাতায় আসবেন ১১ তারিখ। ১২ তারিখ বর্ধমানে যাবেন। ওই দিনই সেখানে প্রকাশ্য সমাবেশ করে রাতে কলকাতা ফিরে আসবেন। ১৩ তারিখ সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পাশাপশি বিশিষ্টজনদের সঙ্গেও দেখা করবেন তিনি। 

দশ দিনের সফর কেন কমানো হল, বর্ধমানের প্রকাশ্য সমাবেশের তারিখও কেনই বা এগিয়ে আনা হল, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এ বিষয়ে আরএসএস বা বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

পর্যবেক্ষকদের অনেকের মতে, আগামী বছরের গোড়াতেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের জেলায় হিন্দুত্বের জাগরণ ঘটিয়ে আরএসএসের বিস্তারের পরিকল্পনা রয়েছে নেতৃত্বর। 

প্রসঙ্গত, অতীতে তো বটেই গত বছর লোকসভা ভোটেও এটা স্পষ্ট হয়েছে যে আরএসএস সক্রিয় না হলে বিজেপির ফলাফল আশানুরূপ হয় না। সেদিক থেকে বাংলায় আরএসএস প্রধানের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।


```