Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সন্ধে নামলেও উত্তপ্ত সন্দেশখালি, থানা ঘেরাওয়ে অনড় মহিলারা

সন্ধে নামলেও তেতে থাকল সন্দেশখালি। থানা ঘেরাও করে রয়েছেন একাধিক গ্রামের বাসিন্দারা।  তাঁদের দাবি, "শেখ শাজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করে, আদালতে হাজির না করা পর্যন্ত থানা ঘেরাও করে আন্দোলন চলবে।"

সন্ধে নামলেও উত্তপ্ত সন্দেশখালি, থানা ঘেরাওয়ে অনড় মহিলারা

শেষ আপডেট: 8 February 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সন্ধে নামলেও তেতে থাকল সন্দেশখালি। থানা ঘেরাও করে রয়েছেন একাধিক গ্রামের বাসিন্দারা।  তাঁদের দাবি, "শেখ শাজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করে, আদালতে হাজির না করা পর্যন্ত থানা ঘেরাও করে আন্দোলন চলবে।"

৩৪ দিন ধরে বেপাত্তা শাহজাহানের নাগাল পাচ্ছে না ইডি। দু'বার সমন পাঠিয়েও হাজিরা দেননি। এদিকে শাহজাহানের অনুপস্থিতিতে তারই বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছে সন্দেশখালির মানুষ। 

গ্রামের মহিলাদের অভিযোগ, সন্দেশখালির ২ নম্বর ব্লক জুড়ে শাহজাহান বাহিনীর তাণ্ডব এতদিন সহ্য করেছেন তাঁরা । গরিব চাষিদের ভয় দেখিয়ে জোর করে জমি দখল করেছে। এইভাবেই বিঘের পর বিঘে জমিকে মেছো ভেরি বানিয়েছে। প্রতিবাদ করলে কপালে জুটত শাহজাহান বাহিনীর অত্যাচার। নিরীহ মানুষরা শাহজাহানের ভয়ে এতদিন মুখ খোলেননি। কিন্তু এবার আর তাঁরা সহ্য করবেন না। 

বুধবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি। বুধবার সন্ধেয় উত্তম সর্দারের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় ক্ষিপ্ত জনতা। অফিস ভাঙচুর করা হয় শিবু হাজরার। বেধড়ক মারধর করা হয় উত্তম সর্দারকে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও গ্রামবাসীরা বাধা দেন বলে এদিন রাতেই অভিযোগ উঠেছিল। 

বিক্ষোভ ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বসিরহাটের এসপি, অ্যাডিশন্যাল এসপিও রয়েছেন। বিক্ষোভকারীদের বোঝানোর  চেষ্টা করছেন। কিন্তু আন্দোলন থেকে পিছু হটতে নারাজ বিক্ষোভকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী লাঠি হাতে থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা।


```