Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

‘পারিশ্রমিক চাইলেই বেত দিয়ে মারত, গালি দিত’, সন্দেশখালিতে সরব প্রাক্তন তৃণমূল নেতারাও

সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন গ্রামের লোকজনই।

‘পারিশ্রমিক চাইলেই বেত দিয়ে মারত, গালি দিত’, সন্দেশখালিতে সরব প্রাক্তন তৃণমূল নেতারাও

শেষ আপডেট: 22 February 2024 10:26

দ্য ওয়াল ব্যুরো: কখনও ভয় দেখানো। কখনও জোর খাটিয়ে লুঠপাট, তোলাবাজি। লোক পাঠিয়ে ফসল কেটে ফেলা রাতারাতি, মারধর, অত্যাচারের অভিযোগ ভূরি ভূরি। সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন গ্রামের লোকজনই। তাঁদেরই দাবি, এলাকার ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের শাগরেদদের জোরজুলুমে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এবার সেই একই অভিযোগ তুলেছেন এলাকার প্রাক্তন তৃণমূল নেতারাও।

সন্দেশখালি ২ নং ব্লকের প্রাক্তন বুথ সহ-সভাপতি সুদেব গিরি, তাপস দাসেরা অভিযোগ করেছেন, এলাকার প্রাক্তন তৃণমূল নেতারাও শিবু হাজরা, উত্তম সর্দারের অত্যাচারের শিকার হয়েছেন। তাঁদের অনেকেই ১০ বছরের বেশি দলে রয়েছেন। অভিযোগ, শিবু হাজরারা এলাকায় এসেই অনেককে সরিয়ে দেন। নতুন করে নিজেদের দল তৈরি করেন।

প্রাক্তন তৃণমূল নেতাদের দাবি, ক্ষমতায় এসেই প্রথমে দীর্ঘদিনের পুরনো তৃণমূল নেতাদের পদ থেকে সরিয়ে দেয় শেখ শাহজাহানের শাগরেদরা। তারপরেই শুরু হয় অত্যাচার। অভিযোগ, পারিশ্রমিক চাইতে গেলেই মারধর করত তারা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। প্রশাসনকে জানাতে গেলে বিপদ আরও বাড়ত। দলবল নিয়ে এসে মারধর করে যেত। ভয়ে তাদরে বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারত না।

সন্দেশখালিতে বহিরাগতরা ঢুকেছে এমন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকত্ন তৃণমূল নেতাদের দাবি, এই শেখ শাহাজান ও তার দলবলই বাইরে থেকে এসে এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। শাহজাহান ‘বেপাত্তা’ হওয়ার পরেই গ্রামের লোকজন সাহস পেয়ে মুখ খুলেছেন বলে জানান তাঁরা। প্রাক্তনদের আরও দাবি, গত সাত-আট বছরে এ ভাবেই সন্দেশখালি গ্রামে একরের পর এক জমি হাতিয়ে নিয়েছে এই শাহজাহানের শাগরেদরা। মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে অত্যাচার, কোনও কিছুই বাদ যায়নি।


```