Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের মৃত্যু, খুনের তদন্ত চলছে এখনও

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার ১৯ টি প্রদেশে ৯৩ জনকে খুন করেছিল স্যামুয়েল লিটল। ৪০ বছরের বেশি সময় ধরে পুলিশ ধরতে পারেনি তাকে। বুধবার তার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮০। এখনও তার বিরুদ্ধে বিভিন্ন খুনের মামলায় তদন্ত চলছে। অতীতে অনেকগুলি খুনের মামলায়

আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের মৃত্যু, খুনের তদন্ত চলছে এখনও

শেষ আপডেট: 31 December 2020 06:17

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার ১৯ টি প্রদেশে ৯৩ জনকে খুন করেছিল স্যামুয়েল লিটল। ৪০ বছরের বেশি সময় ধরে পুলিশ ধরতে পারেনি তাকে। বুধবার তার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮০। এখনও তার বিরুদ্ধে বিভিন্ন খুনের মামলায় তদন্ত চলছে। অতীতে অনেকগুলি খুনের মামলায় পুলিশ খুনির হদিশ পায়নি। পরে স্যামুয়েল স্বীকার করে, খুনগুলি সে-ই করেছিল। তখন পুলিশ কেসগুলি ফের ওপেন করে। এক সাক্ষাৎকারে সে বলেছিল, আমি একদিন ঠিকই জেল থেকে ছাড়া পাব। এবার খুন করব কোনও শ্বেতাঙ্গ টিন এজারকে। মূলত দরিদ্র মহিলাদের টার্গেট করত স্যামুয়েল। যাঁরা তার হাতে মারা পড়েছেন, তাঁদের বেশিরভাগ যৌনকর্মী অথবা মাদকাসক্ত। বেছে বেছে কৃষ্ণাঙ্গ মহিলাদের খুন করেছে সেই সিরিয়াল কিলার। ২০১৪ সালে সে ধরা পড়ে। তিনটি খুনের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১৮ সাল অবধি সে নিজেকে নির্দোষ বলে দাবি করত। পরে একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে নিজের অপরাধের কথা স্বীকার করে। রীতিমতো গর্বের সঙ্গেই সে নিজের অপরাধের কথা বলত। স্যামুয়েল বন্দি ছিল ক্যালিফোর্নিয়ার জেলে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ গত দু'বছর ধরে অনেকগুলি মামলায় তদন্ত চালাচ্ছে। তার মৃত্যুতে সেই তদন্তের ক্ষতি হতে পারে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশান অ্যান্ড রিহ্যাবিলিটেশন থেকে জানানো হয়, বুধবার ভোরে স্যামুয়েল মারা গিয়েছে। অসুস্থ হয়ে কয়েকদিন ধরে সে হাসপাতালে ভর্তি ছিল। মৃত্যুর আগে সে বলেছিল, "আমি আবার কখনও সেই একই শহরে ফিরে যাব। আরও একটা আঙুর ছিঁড়ে নেব গাছ থেকে। আঙুর ক্ষেতে অনেক আঙুর আছে।" 'দি পোস্ট' নামে এক সংবাদপত্রে তিনটি কিস্তিতে স্যামুয়েলের সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে সে বলেছিল, "আমি আবার সেই শ্বেতাঙ্গদের পাড়ায় যাব। এবার কোনও কিশোরী মেয়েকে খুন করব।" এর আগে হ্যারল্ড শিপম্যান নামে এক ব্রিটিশ সিরিয়াল কিলারের কথা জানা যায় যে স্যামুয়েলের চেয়েও বেশি সংখ্যক মানুষকে খুন করেছিল। সে পেশায় ছিল ডাক্তার। সব মিলিয়ে ২১৮ জন রোগী তার হাতে মারা পড়ে। ১৯৯৮ সালে তার কয়েকজন সহকর্মী তাকে সন্দেহ করে। দেখা যায়, শিপম্যান যাদের চিকিৎসা করেছিল, তাদের অনেকে মারা গিয়েছেন। মৃতরা মূলত বয়স্ক মহিলা। মৃতদেহগুলি চেয়ারে বসানো ছিল। তাদের পুরো শরীর ছিল পোশাকে ঢাকা।

```