Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত, সেখানে আইনের শাসন থাকে না', মালদহের ঘটনায় তৃণমূলকে তোপ শমীকের

মালদহের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি (BJP)। মালদহের ঘটনা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "তৃণমূলের (TMC) কারনে বাংলার মানুষ নয় দেশের মানুষ নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছেন।"

'যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত, সেখানে আইনের শাসন থাকে না', মালদহের ঘটনায় তৃণমূলকে তোপ শমীকের

শমীক ভট্টাচার্য

শেষ আপডেট: 2 April 2026 18:54

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মালদহের কালিয়াচকে সাতজন বিচারপতির আটকে থাকার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে পুলিশ (West Bengal Assembly Election 2026)। ইতিমধ্যেই এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার, মালদহের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি (BJP)। মালদহের ঘটনা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "তৃণমূলের (TMC) কারনে বাংলার মানুষ নয় দেশের মানুষ নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছেন। ১২ রাজ্যে এসআইআর চলছে। কেরলের মত অবিজেপি রাজ্যেও চলছে। কিন্তু যবে থেকে বাংলায় শুরু হয়েছে তখন থেকে তৃণমূল ধর্মীয় বিভাজন শুরু করেছে।" তিনি আরও বলেন, "গতকাল বিচারপতিদের উপর ১৫ ঘণ্টা ধরে আক্রমণ চলেছে। এটা সব গনতান্ত্রিক প্রক্রিয়াকে লঙ্ঘন করেছে। এটা জনরোষ নয়। এটা পরিকল্পিত। উত্তরবঙ্গকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া চলছিল। আটকদের বিচারপতিদের মধ্যে মহিলারাও ছিলেন।"

বিচারপতিদের আটকে রাখার ঘটনার বিরোধীতা করে তিনি বলেন, "যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয়, সেই রাজ্যে আইনের শাসন থাকে না। আমরা দেখেছি হাইকোর্টের মহিলা বিচারপতির কাছে হুমকি এসেছে। বিচার ব্যবস্থার নিচুতলার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জোর করে বিচারপতিদের বিরুদ্ধে এটা পরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে।"

তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ তুলে শমীক বলেন, "দেশের গোয়েন্দা সংস্থা বার বার রাজ্য গোয়েন্দা সংস্থাকে খবর পাঠিয়েছে যে কোচবিহার থেকে সন্ত্রাসবাদী মডিউল ছড়াচ্ছে। কিন্তু এখানকার সরকার কান দেয়নি।" তাঁর অভিযোগ, "যেভাবে কিছু মানুষ সীমান্তের ওপার থেকে বলছেন, যেকোনও মুল্যে চিকেনস নেককে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে বাংলা এবং ভারতের উপর আক্রমণ নামিয়ে আনব, তার সামগ্রিক প্রতিফলন হয়েছে কালকের ঘটনায়। সুজাপুরের বহু মানুষ যাচাইয়ের তালিকায় ছিল। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। মুর্শিদাবাদ এবং মালদাকে ব্যবহার করে জাল নোট এবং রোহিঙ্গাদের সারা দেশে ছড়ানো হয়েছে। সম্প্রতি, সাত লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তারা বাংলার মাটি দিয়েই ঢুকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বলে স্বীকার করেছে।"  

শমীক বলেন, "বাংলার সরকার বাবরদের সরকার, মৌলবাদিদের সরকার।" তিনি আরও বলেন, "বাঙালি মুসলিমদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। হিন্দুদের সঙ্গে মুক্তমনা মুসলিম ভাইদেরও ভাবতে হবে তারা কাকে সমর্থন করবেন। মা কালিকে আজ অ্যারেস্ট করা হচ্ছে বাংলায়।"

ভবানীপুরে শুভেন্দু অধিকারী জয় প্রায় নিশ্চিত বলে শমীকের দাবি, "আমি চার দশকে দেখিনি মমতার দুর্গে যখন মিছিল হচ্ছে, তখন মানুষের এত স্বতঃস্ফূর্ত  উন্মাদনা। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে বাংলাকে যদি ভারতের সঙ্গে রাখতে হয় তাহলে তৃণমূলকে সরাতে হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলা বলা মানুষ এই সরকারকে উৎখাত করতে চাইছে। পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়। যে কেউ, যখন খুশি এসে নাম তুলবে।" 


```