Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রুশদি ভেন্টিলেশন থেকে বেরোলেন, কথাও বলবেন শিগগির! কেমন আছেন লেখক

দ্য ওয়াল ব্যুরো: সলমন রুশদির (Salman Rushdie) শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে বুকারজয়ী লেখককে। তিনি কথা বলতে পারবেন বলেও জানানো হয়েছে। রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ উইলি জানিয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট

রুশদি ভেন্টিলেশন থেকে বেরোলেন, কথাও বলবেন শিগগির! কেমন আছেন লেখক

শেষ আপডেট: 14 August 2022 02:29

দ্য ওয়াল ব্যুরো: সলমন রুশদির (Salman Rushdie) শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে বুকারজয়ী লেখককে। তিনি কথা বলতে পারবেন বলেও জানানো হয়েছে

রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ উইলি জানিয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট (Ventilation Support) রুশদির আর দরকার হচ্ছে না, তিনি কথাও বলতে পারবেন খুব শিগগিরই। তবে এর চেয়ে বেশি আর কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে রুশদির উপর হামলাকারী হাদি মাতার নামে ২৪ বছরের যুবক এখন জেলে। তাকে মার্কিন আদালতে তোলা হয়েছিল, সেখানে সে জামিন পায়নি। তবে তার আইনজীবী আদালতে জানিয়েছেন, সে দোষী নয়।

নিউ ইয়র্কে একটি মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন সলমন রুশদি। তিনি বলতে শুরু করার আগেই মঞ্চে ওঠে এক যুবক। কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রবীণ লেখকের উপর। তাঁর সারা শরীরে ছুরির কোপ মারে ওই যুবক। অন্তত ১০ থেকে ১৫ বার কোপানো হয় রুশদিকে।

এরপর হাসপাতালে নিয়ে গেলে ভেন্টিলেটরে রাখতে হয় বুকারজয়ী লেখককে। শোনা যাচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠলেও একটি চোখ হারাতে পারেন, নষ্ট হতে পারে লিভারও।

আরও পড়ুন: রুশদিকে ছুরি দিয়ে কোপানো আততায়ী ২৪ বছরের তরুণ, কে সে!


```