Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মিটু: ১০০ কোটি টাকা দিলে কুকুরের সঙ্গে সেক্স করবে? বলেছিলেন সাজিদ, অভিযোগ অহনার

দ্য ওয়াল ব্যুরো: ১০০ কোটি টাকা দিলে কুকুরের সঙ্গে সঙ্গম করবে? অভিনেত্রীকে এমনই নোংরা প্রশ্ন করার অভিযোগ উঠল পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র অভিনেত্রী অহনা কুমরা এই দাবি করার পরে সাজিদের বিরুদ্ধে যোগ হল আরও একটি মি

মিটু: ১০০ কোটি টাকা দিলে কুকুরের সঙ্গে সেক্স করবে? বলেছিলেন সাজিদ, অভিযোগ অহনার

শেষ আপডেট: 2 November 2018 01:04

দ্য ওয়াল ব্যুরো: ১০০ কোটি টাকা দিলে কুকুরের সঙ্গে সঙ্গম করবে? অভিনেত্রীকে এমনই নোংরা প্রশ্ন করার অভিযোগ উঠল পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র অভিনেত্রী অহনা কুমরা এই দাবি করার পরে সাজিদের বিরুদ্ধে যোগ হল আরও একটি মিটু-র অভিযোগ। এর আগে চার-পাঁচ জন মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সাজিদের বিরুদ্ধে। সকলের বক্তব্যেই একটি সাদৃশ্য রয়েছে। তাঁদের দাবি, সাজিদ প্রত্যেক মহিলাকেই নিজের বাড়িতে ডাকেন কাজের কথা বলার সূত্রে৷ তাঁর রুমে ঢুকতেই তাঁকে ট্রেডমিলে হাঁটতে দেখা যায়৷ তার পরে সেইখান থেকে নেমে প্রত্যেক মহিলার সঙ্গেই নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তিনি৷ এমনকী নগ্নও হতে বলেন তাঁদের৷ সাজিদ বর্তমানে প্রতিটি অভিযোগ অস্বীকার করলেও, এক সময়ে তিনি স্বীকার করেছিলেন যে মহিলাদের তিনি 'ইউজ অ্যান্ড থ্রো' প্রোডাক্টের মতোই দেখতেন৷
অহনার অভিযোগ, “বছর খানেক আগে সাজিদের বাড়িতে একটা মিটিংয়ে গিয়েছিলাম৷ আমি সাজিদের নোংরা ব্যবহারের কথা আগেই জানতাম৷ তাই খানিকটা সচেতন হয়েই ওঁর বাড়িতে গিয়েছিলাম৷ আমি বাইরের ঘরে বসেছিলাম৷ কিন্তু সেইখান থেকে সাজিদ আমায় ওঁর ঘরেগিয়ে বসতে বলেন। কারণ উনি চান না, ওঁর মায়ের কোনও অসুবিধা হোক৷"-- এ কথা জানিয়ে অহনা আরও বলেন, "সাজিদের ঘরে ঢুকেই দেখি হালকা একটা আলো জ্বলছে৷ এর পরে কথা বলতে বলতে হঠাৎ আমায় সাজিদ জিজ্ঞেস করেন, যদি আমায় ১০০ কোটি টাকা দেযওয়া হয় তা হলে আমি কোনও কুকুরের সঙ্গে সেক্স করব কি না৷ সাজিদ চাইছিল আমি ওঁর এই নোংরা ঠাট্টাতে হাসাহাসি করি৷ যেটা আমি করিনি৷”
নায়িকা অবশ্য এ-ও জানিয়েছেন, যে সাজিদ তাঁকে কোনও রকম ভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেননি৷

```