Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গরু চুরি করলে দল বিরোধী নয়, সিনেমা করলে দল বিরোধী, রাজন্যা প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা সজলের

দলের শাস্তিকে মাথা পেতে নিলেও আরজি কর নিয়ে টেলিফিল্মের পথ থেকে সরে আসছেন না রাজন্যা।

গরু চুরি করলে দল বিরোধী নয়, সিনেমা করলে দল বিরোধী, রাজন্যা প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা সজলের

সজল ঘোষ

শেষ আপডেট: 28 September 2024 10:42

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর নিয়ে শর্টফিল্ম বানানোয় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করেছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

এবিষয়ে এবার নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, "গরু চুরি করলে দল বিরোধী নয়, বরং গরু চোর জেল থেকে বেরিয়ে এলে সংবর্ধনা দেওয়া হয়। আর সিনেমা করলে সেটা দল বিরোধী! এটাই তৃণমূল।"


একই সঙ্গে বিজেপি নেতার দাবি, "আরজি করের ঘটনায় তৃণমূলের মুুখোশ খুলে গেছে। প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে। তাই তিলোত্তমা নিয়ে কোনও শব্দ ব্যবহার হলে শাসকদলের নেতারা রেগে যাচ্ছেন। সহ্য করতে পারছেন না।"

এ প্রসঙ্গে পরোক্ষে রাজন্যাকে সমর্থন জানালেও সজল এও বলেন, "রাজন্যাদের কোনও রাজনৈতিক অস্তিত্ত্ব আছে কি? তাহলে এত গুরুত্ব দেওয়ারই বা কী আছে!"

প্রসঙ্গত আরজি কর নিয়ে একটি টেলিফিল্ম বানিয়েছেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার ও প্রতীক চক্রবর্তী। মহালয়ার দিন ওই টেলিফিল্ম রিলিজ হওয়ার কথা। শুক্রবার সংশ্লিষ্ট টেলিফিল্মের একটি ছবি প্রকাশিত হয়। এরপরই টুইটে এই টেলিফিল্মের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানান তৃণমূল নেতা কুণাল। 

টুইটে কুণাল লেখেন, "এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। দল এবিষয়ে কিছুই জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে বলা হয়েছে।" এরপরই টিএমসিপির রাজ্য সভাপতি তৃৃণাঙ্কুর ভট্টাচার্য রাজন্যা ও প্রতীককে সাসপেন্ডের কথা ঘোষণা করেন। 

তবে দলের শাস্তিকে মাথা পেতে নিলেও আরজি কর নিয়ে টেলিফিল্মের পথ থেকে সরে আসছেন না রাজন্যা। তাঁর কথায়, "প্রচ্ছদ দেখে গোটা উপন্যাসের বিচার করা ঠিক নয়।"


```