Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কালীঘাটে উদ্ধার বস্তা-বস্তা পোড়া টাকা! কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের, উত্তেজনা ও রহস্য এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: বস্তায় বোঝাই করা থরে থরে পোড়া ও আধপোড়া টাকা উদ্ধার হল কালীঘাটে! রবিবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। জানা গেছে, রাস্তায় নাকি পড়েছিল ওই বস্তা। খবর পেয়েই সবাই ওই পোড়া নোট থেকেই ভাল টাকা কিছু আছে কিনা ত

কালীঘাটে উদ্ধার বস্তা-বস্তা পোড়া টাকা! কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের, উত্তেজনা ও রহস্য এলাকায়

শেষ আপডেট: 24 January 2021 16:42

দ্য ওয়াল ব্যুরো: বস্তায় বোঝাই করা থরে থরে পোড়া ও আধপোড়া টাকা উদ্ধার হল কালীঘাটে! রবিবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। জানা গেছে, রাস্তায় নাকি পড়েছিল ওই বস্তা। খবর পেয়েই সবাই ওই পোড়া নোট থেকেই ভাল টাকা কিছু আছে কিনা তা খুঁজতে ও কুড়োতে হুড়োমুড়ি লাগিয়ে দেন। খবর পেয়েই কালীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কে, কোথা থেকে এই বস্তা ফেলে গেল, কেনই বা টাকাগুলো পোড়ানো হয়েছে-- এই সবকিছু নিয়েই এখনও অন্ধকারে পুলিশ।

রবিবার দুপুরে আচমকাই কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কাছে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন, পুড়ছে বস্তাভর্তি টাকা! প্রথমে মনে করা হয়েছিল, কেউ হয়তো পুরনো, বাতিল নোট পুড়িয়ে ফেলে দিয়ে গেছে। কিন্তু পরে দেখা যায়, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট পুড়ছে। ততক্ষণে লোকজনের ভিড় হয়ে গেছে। অেকেই পোড়া টাকার মধ্যে থেকে আস্ত টাকা বাছাই করে পকেটে ভরতে থাকেন। কেউ কেউ আবার বাধা দিয়ে পুলিশে খবর দিতে উদ্যোগী হন।

তবে এর মধ্যেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। আগুন নিভিয়ে ভাল নোট খোঁজার হিড়িক পড়ে যায়। এই সময়ে পুলিশ পৌঁছে বাজেয়াপ্ত করে বস্তাগুলি। কারা কেন এই নোটগুলি ফেলে পুড়িয়ে দিলেন, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে কালীঘাটে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

```