Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এবার গেহলট সরকারের বিরুদ্ধে অনশনে শচীন, দুই নেতার বিবাদে জেরবার কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান কংগ্রেসে বিবাদ কিছুতেই থামছে না। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) বিরুদ্ধে লড়াইয়ে রবিবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot)। মঙ্গলবার তিনি জয়পুরের শহিদ স্মারকের

এবার গেহলট সরকারের বিরুদ্ধে অনশনে শচীন, দুই নেতার বিবাদে জেরবার কংগ্রেস

শেষ আপডেট: 9 April 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান কংগ্রেসে বিবাদ কিছুতেই থামছে না। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) বিরুদ্ধে লড়াইয়ে রবিবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot)। মঙ্গলবার তিনি জয়পুরের শহিদ স্মারকের সামনে দিনভর অনশন করবেন।

শচীনের অনশনে বসার কারণটি বিচিত্র। রাজ্যে বিধানসভা ভোটের আর মাস সাতেক বাকি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এখন নিজের দলের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আগের বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে গেহলট সরকার কোনও পদক্ষেপ করেনি। বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী থাকার সময় ২৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। শচীন প্রশ্ন তুলেছেন কেন এতদিন ধরে ব্যবস্থা নেওয়া হল না।

শচীন হঠাৎ কেন এমন কর্মসূচি ঘোষণা করলেন? আসলে মুখ্যমন্ত্রী গেহলট তাঁর প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায়ই বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলে থাকেন। গেহলটের অভিযোগ, শচীন বিজেপির উসকানিতে তাঁর সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ তুলে চলেছে। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে দিশেহারা হয়ে নিজের দলের সরকারকে নিশানা করছে।

যদিও শচীন শিবিরের বক্তব্য, তাঁর অনশনে বসার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক কারণ আছে। তিনি এক ঢিলে অনেক পাখি মারার কৌশল নিয়েছেন। প্রথমত, শচীনের সঙ্গে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরার সাপে-নেউলে সম্পর্ক। মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর বহু দিন নীরব থাকা বসুন্ধরা আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিজেপি এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের প্রচারে সামনের সারিতে থাকবেন সন্দেহ নেই। বসুন্ধরার মুখ্যমন্ত্রিত্বের সময়কার দুর্নীতি নিয়ে সরব হয়ে শচীন একদিকে বোঝাতে চাইলেন তিনি নন, বিজেপির প্রতি নরম আসল মুখ্যমন্ত্রী গেহলটই।

বসুন্ধরাকে বিজেপি ফের মুখ্যমন্ত্রী মুখ করে লড়াই করতে পারে ধরে নিয়ে শচীন তাঁকে নিশানা করে নিজেরও রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন। তৃতীয় আরও একটি কারণ আছে শচীনের অনশনের দিন বাছাইয়ের মধ্যে।

মঙ্গলবার মহারাষ্ট্রের কৃতি মানুষ সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের জন্মজয়ন্তী। রাজস্থানের মানুষের মধ্যেও তাঁর কাজকর্মের বিশেষ প্রভাব রয়েছে। দলিত ও নারীর অধিকার আন্দোলনে অবদান রাখা ফুলের জন্মদিন রাজ্যে ধূমধাম করে পালনের সিদ্ধান্ত নিয়েছেন শচীন। দলিত ভোটের অঙ্কে শচীনের এই কর্মসূচিকে কংগ্রেসের কোনও শিবিরই বিরোধিতা করতে পারছে না। রা কাড়েনি গেহলট শিবিরও।

বামেদের সম্প্রীতি মহামিছিল হুগলিতে, 'এত বড় মিছিল সরকারে থাকার সময়েও হয়নি', বলছে রবিবারের জনপ্লাবন


```