Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গুগল ম্যাপের ভুল নির্দেশ! সাইবেরিয়ায় পথ হারিয়ে, প্রবল শীতে গাড়ির ভিতর জমে মৃত্যু ১৮ বছরের তরুণের

দ্য ওয়াল ব্যুরো: অচেনা জায়গায় গুগল ম্যাপের সাহায্য নিয়ে রাস্তা চিনতে গিয়ে বিপদে পড়ার ঘটনা রয়েছে ভূরিভূরি। এ দেশে হোক বা বিদেশে, প্রায়ই শোনা যায়, গুগল ম্যাপ ভুল দিকে রাস্তার নির্দেশ দেওয়ায় এমন কোনও জায়গায় পৌঁছেছেন পথিক বা গাড়িচালক, যেখান থ

গুগল ম্যাপের ভুল নির্দেশ! সাইবেরিয়ায় পথ হারিয়ে, প্রবল শীতে গাড়ির ভিতর জমে মৃত্যু ১৮ বছরের তরুণের

শেষ আপডেট: 14 December 2020 04:08

দ্য ওয়াল ব্যুরো: অচেনা জায়গায় গুগল ম্যাপের সাহায্য নিয়ে রাস্তা চিনতে গিয়ে বিপদে পড়ার ঘটনা রয়েছে ভূরিভূরি। এ দেশে হোক বা বিদেশে, প্রায়ই শোনা যায়, গুগল ম্যাপ ভুল দিকে রাস্তার নির্দেশ দেওয়ায় এমন কোনও জায়গায় পৌঁছেছেন পথিক বা গাড়িচালক, যেখান থেকে ফিরে আসাই দায়। এবার তেমনই এক কাণ্ড ঘটাল গুগল, তবে তা চূড়ান্ত মর্মান্তিক। গুগল ম্যাপের সাহায্যে রাস্তা চিনতে গিয়ে এমন এক অবরুদ্ধ জায়গায় পৌঁছল রাশিয়ান কিশোর, গাড়ির মধ্যেই বরফে জমে মৃত্যু হল তার! রাশিয়ার শীত মারাত্মক। হু হু করে বরফ পড়ছে এখন, বন্ধ বহু রাস্তাঘাট। গাড়ি চালানোও ঝুঁকির, তবু প্রয়োজনে ব্যবস্থা নিয়ে বেরোতে হয় সকলকে। তেমনই বেরিয়েছিল সার্জি উস্তিনভ নামের ১৮ বছরের সদ্যতরুণ। সঙ্গে ছিল তার বন্ধু, ভ্লাদিস্লাভ ইস্তমিন। তারও বয়স ১৮।

Russian Teen Dies After Being Shown Wrong Route On Google Maps

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গন্তব্যে পৌঁছনোর জন্য গুগল ম্যাপের নির্দেশিকা খুলে গাড়ি চালাতে শুরু করে সার্জি। কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাপ এমন রাস্তা দেখায়, যা অনুসরণ করে সার্জি গাড়ি নিয়ে পৌঁছে যায় সাইবেরিয়ার একটি অংশে। দৃশ্যতই সেটা ভুল রাস্তা। কিন্তু সেকান থেকে ফেরার চেষ্টা করতেই ঘটে বিপদ। খারাপ হয়ে যায় সার্জির গাড়িটি। বাইরে তখন তাপমাত্রা -৫০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কার্যত জমে যেতে শুরু করে দুই তরুণ। পৃথিবীর শীতলতম প্রান্তে কার্যত অসহায়ের মতো বসে থাকে তারা। যোগাযোগও বিচ্ছিন্ন মোবাইলের। গাড়িতে এমন কোনও পর্যাপ্ত ব্যবস্থা নেই, এতটা শীত মোকাবিলা করার মতো। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় হিটারও।

The pair had been driving from the world’s coldest city Yakutsk to the port of Magadan,

একরকম গাড়ির ভিতরে বসে বসে ফ্রস্ট বাইটে আক্রান্ত হতে থাকে সার্জি। জমে যেতে থাকে ঠান্ডায়, আক্ষরিক ভাবেই। চরম ঠান্ডায় শেষমেশ প্রাণ হারায় সার্জি। পরে তার জমে যাওয়া দেহ উদ্ধার করা হয় গাড়ি থেকে। অদ্ভুত ভাবে বেঁচে গেছে তার সঙ্গী ভ্লাদিস্লাভ, কিন্তু হাইপোথার্মিয়ায় আক্রান্ত সে। হাতে ও পায়ে বড় ফ্রস্টবাইটও হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনার কথা শুনে শিউরে উঠেছেন সকলে। অভিযোগ উঠেছে, যে রাস্তা অবরুদ্ধ, যেকানে কেউ যায় না, সে পথ গুগলে আপডেট করা না হলে এরকম বিপদ ঘটতেই থাকবে!

```