Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা সারাতে প্রথম ওষুধের ট্রায়াল শুরু হচ্ছে রাশিয়ায়, জাপানি ওষুধের ফর্মুলা বদলে অ্যাভিফ্যাভির বানাল পুতিনের দেশ

দ্য ওয়াল ব্যুরো: প্রথম কোভিড ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে রাশিয়ায়। সরকারের অনুমতি সাপেক্ষে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে আগামী ১১ জুন থেকে। এমনটাই জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরআইডিএফ। এই ওষুধের নাম অ্যাভি

করোনা সারাতে প্রথম ওষুধের ট্রায়াল শুরু হচ্ছে রাশিয়ায়, জাপানি ওষুধের ফর্মুলা বদলে অ্যাভিফ্যাভির বানাল পুতিনের দেশ

শেষ আপডেট: 31 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথম কোভিড ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে রাশিয়ায়। সরকারের অনুমতি সাপেক্ষে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে আগামী ১১ জুন থেকে। এমনটাই জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরআইডিএফ। এই ওষুধের নাম অ্যাভিফ্যাভির (Avifavir)। আরডিআইএফ জানিয়েছে, জাপানের ফ্লু ড্রাগ ফ্যাভিপিরাভির যার ব্র্যান্ড নাম অ্যাভিগান, সেই ওষুধেরই জেনেরিক ভার্সন হল এই অ্যাভিফ্যাভির। তবে জাপানি ফর্মুলাকে নিজেদের ছকে ফেলে এই ওষুধের নয়া ভার্সনেরই পরীক্ষামূলক প্রয়োগ হবে করোনা রোগীদের উপর। জরুরি ভিত্তিতে দেশের হাসপাতালগুলিতে অ্যাভিফ্যাভির ওষুধ প্রয়োগের অুমতি দিয়েছে সে দেশের ড্রাগ কন্ট্রোল। অ্যাভিফ্যাভির ওষুধের নয়া ভার্সন নিয়ে মার্চ মাস থেকেই গবেষণা চালাচ্ছিল আরডিআইএফ। এই কাজে তাদের পাশে ছিল চেমরার গ্রুপ। আরডিআইএফের কর্ণধার কিরিল মিত্রিয়েভ বলেছেন, “করোনা প্রতিরোধে প্রথমবার অ্যান্টি-ভাইরাল ওষুধ অ্যাভিফ্যাভিরের ক্লিনিকাল ট্রায়াল হতে চলেছে রাশিয়ায়। করোনা চিকিৎসায় এই ওষুধ সারা বিশ্বেই আশা জাগাতে পারে।” তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যেই এই ওষুধের ট্রায়াল হয়েছে ল্যাবরেটরিতে। জাপানের অ্যাভিগান যে ফর্মুলায় তৈরি তার থেকেই কিছুটা আলাদা অ্যাভিফ্যাভির। ওষুধের রাসায়নিক ফর্মুলায় প্রয়োজনীয় বদল এনে এই ওষুধকে কার্যকরী কোভিড-প্রতিরোধী অ্যান্টি-ভাইরাল ড্রাগ হিসেবে সংশ্লেষ করা হয়েছে।

জাপানি ওষুধ ফ্যাভিপিরাভিরের জেনেরিক ভার্সন অ্যাভিফ্যাভির

ফ্যাভিপিরাভির  (Favipiravir) বা টি–৭০৫ বানিয়েছে জাপানের ফুজিফিল্ম টোয়ামা কেমিক্যাল। এই ড্রাগের ব্র্যান্ড নাম হল ‘অ্যাভিগান’ । ২০১৪ সালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ যখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল,  তখন এই ওষুধ বানিয়েছিল জাপানের অন্যতম বড় ফার্মাসিউটিক্যালস ফুজিফিল্ম। ইনফ্লুয়েঞ্জা সারাতে এই ড্রাগ সেই সময় বিজ্ঞানীদের বড় অস্ত্র হয়ে উঠেছিল। যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সার্স-কভ-২ ভাইরাসের জিনের কিছুটা মিল আছে, তাই এই মারণ ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সারাতেও ফ্যাভিপিরাভির একইভাবে কাজ করবে বলেই দাবি গবেষকদের। আরডিআইএফ জানিয়েছে, প্যারাজাইকার্বোক্সামাইডের ডেরিভেটিভ হল এই ড্রাগ। এর রাসায়নিক ফর্মুলায় কিছু বদল আনা হয়েছে। এই ওষুধ এখন কোভিড প্রতিরোধী। আরএনএ ভাইরাসের সংক্রমণ কমাতে পারে। রাশিয়ার গবেষকরা বলছেন, ফ্যাভিপারিভিরের নয়া ভার্সন অ্যাভিফ্যাভির করোনাভাইরাসের জেনেটিক মিউটেশনটাকেই বন্ধ করে দেবে। জিনের গঠন বদলাতে না পারলে ভাইরাসের আক্রমণাত্মক ক্ষমতাও ধীরে ধীরে কমে যাবে। মানুষের শরীরে এই ড্রাগের কোনও অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা যাবে না বলেই দাবি বিজ্ঞানীদের।

ফ্যাভিপিরাভির

চিন, জাপান, ইতালিতে ফ্যাভিপিরাভিরের ট্রায়াল চলছে। ম্যাসাচুসেটসের তিনটি হাসপাতালে রোগীদের উপরে এই ড্রাগ প্রয়োগ করা হয়েছে।  ভারতেও করোনার চিকিৎসায় এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে। দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের অনুমোদনে ফ্যাভিপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে চলেছে মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। সরকারি সংস্থা সেন্টার ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তথা সিএসআইআর (CSIR)-ডিরেক্টর জেনারেল শেখর সি মান্ডে বলেছিলেন, করোনা রোগীদের উপরে ভাল করতে পারে এই অ্যান্টি-রেট্রোভাইরাল ড্রাগ। অন্যান্য অ্যান্টি-ভাইরাল ওষুধ যেমন ইবোলার ড্রাগ রেমডেসিভির, এইচআইভির ওষুধ লোপিনাভির ও রিটোনাভিরের মতো ফ্যাভিপিরাভিরকেও ক্লিনিকাল ট্রায়ালের তালিকায় রাখা হয়েছে। চিন, জাপান, ফ্রান্সকে ছাড়িয়ে করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, রাশিয়ায় সংক্রামিতের সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছে। নতুন সংক্রমণ ৯,০৩৫। এ যাবৎ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৫ জনের। যদিও রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, এখনও অবধি দেশে ৪০ লক্ষের বেশি কোভিড টেস্ট হয়েছে। সে কারণেই সংক্রামিতের সংখ্যা বেশি দেখাচ্ছে।  

```