
শেষ আপডেট: 18 July 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো: আইফোনের মাধ্যমে নাকি আমেরিকা আড়ি পাতছে (Spying Fears)! এমনই অভিযোগে সরগরম রাশিয়া (Russia Bans iPhones)। এবার দেশের সমস্ত সরকারি অফিসারদের আইফোন ব্যবহার করতে নিষেধ করল রাশিয়া সরকার।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু আইফোন নয়, অ্যাপেলের অন্যান্য ডিভাইস যেমন আইপ্যাড, ম্যাকবুক, ওয়াচ ইত্যাদিও ব্যবহার করা যাবে না। রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ জুলাই থেকেই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
মার্কিন সংস্থা অ্যাপেলের মাধ্যমে সেই দেশের সরকার রাশিয়ার তথ্যভাণ্ডারে হানা দিচ্ছে বলে আশঙ্কা পুতিন সরকারের। সেই সন্দেহ থেকেই এবার অ্যাপেলের কোনও ধরনের ডিভাইসই সরকারি কর্মচারীদের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে সরকারের তরফে। সরকারি এক সূত্রের দাবি, রাশিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আইফোনগুলো নিরাপদ নয়। তাই সরকারি অফিসারদের অন্য বিকল্প খুঁজতে বলা হয়েছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানান, 'ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরেই আইফোন ব্যবহারের বিষয়ে আশংকা প্রকাশ করেছে। কিন্তু যেহেতু প্রশাসনের কর্মকর্তারা আইফোন কিংবা অ্যাপেলের অন্যান্য পণ্য পছন্দ করেন, তাই আগে এইসব পণ্য ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হয়নি। কিন্তু এখন পরিস্থিতি খারাপ হয়েছে আরও, তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমেরিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে পুতিন সরকারের। গত মাসেই পুতিন প্রশাসন, আমেরিকার গুপ্তচরবৃত্তি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তখনই ইঙ্গিত মিলেছিল যে, রাশিয়া এবার কাজের কারণে সরকারি অফিসারদের আইফোন ব্যবহার নিষেধাজ্ঞা করতে পারে। সেটাই সত্যিই হল।
কংগ্রেস প্রধানমন্ত্রীর পদের জন্য লালায়িত নয়, বেঙ্গালুরুর বৈঠকে পষ্টাপষ্টি বললেন খাড়্গে