Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় উত্তরপ্রদেশের বাসিন্দার কাছ থেকে উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকা

পুলিশসূত্রে খবর, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বিধান রোড থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারের দিকে একটি স্কুটিচালক সিগনাল ভেঙে পালিয়ে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত সিভিকের সন্দেহ হয়।

সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় উত্তরপ্রদেশের বাসিন্দার কাছ থেকে উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 20 November 2025 13:51

দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: এক সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় শিলিগুড়িতে উদ্ধার হল ৩০ লক্ষ টাকা। পুলিশের অনুমান কোনও অপরাধমূলক কাজের জন্য় এই টাকা আনা হয়েছিল। টাকা সমেত গ্রেফতার করা হয়েছে এম ডি ওয়াসিম নামে এক যুবককে। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশসূত্রে খবর, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বিধান রোড থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারের দিকে একটি স্কুটিচালক সিগনাল ভেঙে পালিয়ে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত সিভিকের সন্দেহ হয়। পিছু নিয়ে তাকে আটকায়। লাইসেন্স নিয়ে কর্তব্যরত অফিসারের সঙ্গে দেখা করতে বলে।

ওই সিভিক ভলান্টিয়ার জানান, ওই যুবক তাকে বেশ কিছু টাকা ঘুষ দিতে চেয়েছিল। কিন্তু তিনি টাকা নিতে অস্বীকার করে অফিসারের কাছে যেতে বলেন।  ওই সিভিক ভলান্টিয়ার বলেন, "পরবর্তীতে স্থানীয় একটি চায়ের দোকানে ব্যাগ রেখে সেখানেই ঘোরাঘুরি করতে থাকে ওই যুবক। তাতে আমার সন্দেহ হয়। পরবর্তীতে অফিসারকে ডেকে তার ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একের পর এক টাকার বান্ডিল।"

প্রাথমিকভাবে ওই যুবক জানায়, টাকা নিয়ে সে ফুলবাড়ি যাচ্ছিল। তবে কোথা থেকে টাকা নিয়ে এসে কাকে দিচ্ছিল সে কথা জানায়নি। তাই পুলিশের প্রাথমিক অনুমান কোনও অপরাধমূলক কাজের জন্যই ব্যবহার করা হত এই টাকা। শিলিগুড়ি থানার পুলিশকে ডেকে টাকা ও যুবককে তুলে দেওয়া হয়।  নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ।
 


```