Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বাংলাদেশির অ্যাকাউন্টে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা? তদন্তের দাবি বিজেপির

পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশি রোকেয়া বিবি। স্বীকারোক্তি অনুযায়ী দশ বছর আগে সাতক্ষীরা থেকে ভারতে ঢুকে তিনি আধার ও ভোটার কার্ড বানিয়েছেন, এমনকি দু’বার ভোটও দিয়েছেন।

বাংলাদেশির অ্যাকাউন্টে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা? তদন্তের দাবি বিজেপির

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 November 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে (Bangladeshi accounts) যাচ্ছে, এমন অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে নতুন করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। 

এক বাংলাদেশি মহিলা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছেন, তিনি নাকি নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। আর সেই মন্তব্য সামনে আসতেই তেড়ে এসেছে বিজেপি। কত জন বাংলাদেশি এই প্রকল্পের সুবিধাভোগী হয়েছেন, তার স্বচ্ছ তদন্ত চায় তারা (BJP demands investigation)।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সরাসরি প্রশ্ন তুলেছেন, “বাংলার মানুষের করের টাকা থেকে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে ঢুকল?”

তিনি দাবি করেন, প্রকল্পের আওতায় থাকা ২ কোটি ১৫ লক্ষ মহিলার মধ্যে ‘অনেকেই নাকি বাংলাদেশি’। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে তিনি বলেন, “এই টাকা বাংলার মানুষদের জন্যই খরচ হোক— এটাই কাম্য।”

অগ্নিমিত্রার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তোলেন, “বাংলাদেশিরা যদি ঢুকেই থাকে, তা হলে দায়িত্ব কার? বর্ডার পাহারা তো স্বরাষ্ট্রমন্ত্রকের।” তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়েও বিজেপির দ্বিচারিতা রয়েছে।

এদিকে পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশি রোকেয়া বিবি। স্বীকারোক্তি অনুযায়ী দশ বছর আগে সাতক্ষীরা থেকে ভারতে ঢুকে তিনি আধার ও ভোটার কার্ড বানিয়েছেন, এমনকি দু’বার ভোটও দিয়েছেন। সল্টলেক সেক্টর ফাইভের ঝুপড়িতে থাকতেন তিনি। এখন এসআইআর-এর নজরে পড়ে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তাঁকে।

পুরো ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি এখন তপ্ত। বিজেপির অভিযোগ— তৃণমূলের নীতিহীনতার ফলেই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলাদেশিরা। তৃণমূলের পাল্টা— সীমান্তে গাফিলতি কেন্দ্রের। আর এর মাঝেই জনমানসে নয়া কৌতূহল, লক্ষ্মীর ভাণ্ডারের আসল সুবিধাভোগী কারা, তার মধ্যে কতজন এরকম বাংলাদেশির নাম রয়েছে? 


```