Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সস্তায় গৃহনির্মাণের জন্য ১০ হাজার কোটির তহবিল, ঘোষণা করলেন নির্মলা সীতারমন

দ্য ওয়াল ব্যুরো : অর্থনীতির বিকাশের হার হয়ে পড়েছে ধীর। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দফায় দফায় কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আবাসন শিল্পকে চাঙ্গা করার জন্য তিনি শনিবার ঘোষণা করলেন, মধ্য আয়ের মানুষজন যাতে সস্তা

সস্তায় গৃহনির্মাণের জন্য ১০ হাজার কোটির তহবিল, ঘোষণা করলেন নির্মলা সীতারমন

শেষ আপডেট: 14 September 2019 12:55

দ্য ওয়াল ব্যুরো : অর্থনীতির বিকাশের হার হয়ে পড়েছে ধীর। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দফায় দফায় কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আবাসন শিল্পকে চাঙ্গা করার জন্য তিনি শনিবার ঘোষণা করলেন, মধ্য আয়ের মানুষজন যাতে সস্তায় বাড়ি কিনতে পারেন, সেজন্য ১০ হাজার কোটি টাকার তহবিল বানানো হবে। বিভিন্ন আবাসন প্রকল্পে ওই তহবিল থেকে ঋণ দেওয়া হবে। নির্মলা খুব নির্দিষ্টভাবে জানিয়েছেন, সস্তা বাড়ি নির্মাণে ওই ঋণ পাওয়া যাবে। ওই ধরনের অনেক আবাসন প্রকল্প শেষ না হয়ে পড়ে আছে। সরকারি তহবিল থেকে ঋণ নিয়ে ওই প্রকল্পের কাজ শেষ করা যাবে। তহবিলে ১০ হাজার কোটি টাকা যেমন সরকার দেবে, তেমন বাইরের বিনিয়োগকারীদের থেকেও একই অঙ্কের টাকা সংগ্রহ করা হবে। সস্তা হাউজিং স্কিমে যাতে সহজে ঋণ পাওয়া যায়, সেজন্য এক্সটারনাল কমার্শিয়াল বরোয়িং-এর নিয়মও শিথিল করা হবে। আবাসনের পাশাপাশি রফতানি ক্ষেত্রকেও চাঙ্গা করার জন্য কয়েকটি ব্যবস্থা নিয়েছেন অর্থমন্ত্রী।

```