Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাড়ি থেকে পালিয়ে আরপিএফের নজরে, গভীর রাতে বাঁকুড়ায় প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ৬ শিশু

ওই শিশুদের প্রথমে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে খাওয়াদাওয়া করানো হয়। তারপর বাঁকুড়া রেলওয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। 

বাড়ি থেকে পালিয়ে আরপিএফের নজরে, গভীর রাতে বাঁকুড়ায় প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ৬ শিশু

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 August 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: গভীর রাত। নির্জন প্ল্যাটফর্মে হঠাৎই নজরে আসে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কয়েকজন নাবালক-নাবালিকা। সঙ্গে সঙ্গেই সক্রিয় হন বাঁকুড়া রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীরা। আর তাতেই মিলল বড় সাফল্য।

বৃহস্পতিবার রাতে বাঁকুড়া স্টেশনের নতুন ফুটওভার ব্রিজ সংলগ্ন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল ছ’জন শিশু-কিশোর। তাঁদের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে। জানা গিয়েছে এরা প্রত্যেকেই বাঁকুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। আরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ রুটিন তল্লাশির সময় সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায় এই ছয় নাবালক-নাবালিকাকে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পরিবারের অনুমতি ছাড়াই বাড়ি থেকে পালিয়ে এসেছিল তারা।

ওই শিশুদের প্রথমে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে খাওয়াদাওয়া করানো হয়। তারপর বাঁকুড়া রেলওয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। শেষমেশ, আইন অনুযায়ী শিশুদের হস্তান্তর করা হয় চাইল্ড হেল্প লাইন বাঁকুড়া-র হাতে।  আরপিএফ-এর এক আধিকারিক বলেন,“শিশু সুরক্ষাই আমাদের কাছে প্রথম অগ্রাধিকার। তাই এমন অভিযান চলতেই থাকবে। স্টেশন চত্বরে কোনও নাবালক-নাবালিকাকে ঘুরে বেড়াতে দেখলে সক্রিয় হবেন রেল পুলিশের কর্মীরা।” রেলপুলিশ এই অভিযানের নাম রেখেছে "নানহে ফরিস্তে"।
 


```