Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: দুর্নীতির সঙ্গে জড়িত অতীন ঘোষ, প্রতিবাদ করায় মেয়েটা শেষ হয়ে গেল: নির্যাতিতার বাবা-মা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় খানিকটা স্বস্তি পাচ্ছেন হাসপাতালের নিহত চিকিৎসকের বাবা-মা (RG Kar Victim's Father Mother)। 

RG Kar: দুর্নীতির সঙ্গে জড়িত অতীন ঘোষ, প্রতিবাদ করায় মেয়েটা শেষ হয়ে গেল: নির্যাতিতার বাবা-মা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 August 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে হানা দিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় খানিকটা স্বস্তি পাচ্ছেন হাসপাতালের নিহত চিকিৎসকের বাবা-মা (RG Kar Victim's Father Mother)। তাঁদের দাবি অতীন ঘোষ হাসপাতালের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। আর তার প্রতিবাদ করায় তাঁদের মেয়েকে প্রাণ দিতে হয়েছে। প্রথম থেকেই এই অতীন ঘোষের (KMC Deputy Mayor) নাম আসা উচিত ছিল বলে দাবি নির্যাতিতার পরিবারের।

চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় গ্রেফতার হয়ে এখনও জেলে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এ যাবৎ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা অতীন ঘোষের নামও উঠে আসছিল। সেই সূত্রেই শুক্রবার দুপুরে অতীনের শ্যামবাজারের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, আগেই সিবিআই-এর তরফে অতীনকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠানো হয়েছিল। নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়ার পরই এদিন তাঁর বাড়িতে হাজির হন সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। তাঁদের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসারও ছিলেন। কিছুদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সিবিআই গেল অতীনের বাড়িতেও। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জগঠন করেছে সিবিআই। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে।

গত বছরের ৯ অগস্ট আরজি করের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। তবে আর্থিক দুর্নীতি মামলাটি এখনও চলছে। একই সঙ্গে ধর্ষণ-খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই।

ঘটনার পর শহরজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। ১৪ অগস্ট রাতদখল কর্মসূচির সময়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরও হয়। সেই সময়েও বিরোধীরা সরাসরি আঙুল তোলে অতীনের দিকে। ওই ভাঙচুর মামলার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে।


```