Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রোজভ্যালি: শেঠ কমিটির কাজ নিয়ে প্রশ্ন হাইকোর্টের, 'মানুষ জানতে চায় আসল সত্য'

আদালতের প্রশ্ন, “কে এই চকোলেট গ্রুপ? হাইকোর্টের কোন নির্দেশে ওই সংস্থাকে গোটা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল? যার কোনও অস্তিত্বই নেই!” বিচারপতিদের মন্তব্য, “এই কমিটির কাজকর্ম খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।”

রোজভ্যালি: শেঠ কমিটির কাজ নিয়ে প্রশ্ন হাইকোর্টের, 'মানুষ জানতে চায় আসল সত্য'

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 July 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি (Rosevalley) কেলেঙ্কারিতে আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্ট নিযুক্ত বিচারপতি (অবসরপ্রাপ্ত) দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির (Seth Committee's work) কাজকর্ম নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে সেই কমিটির দেওয়া রিপোর্ট খতিয়ে দেখে কার্যত বিস্ময় প্রকাশ করে।

দশ বছরের আর্থিক লেনদেনের কোনও অডিট না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। পাশাপাশি, আদালতের নজরে আসে যে ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ওই কমিটি অফিস খরচ বাবদ মাত্র ১০ লক্ষ টাকা ব্যয় করেছে। এর পরেই প্রশ্ন ওঠে, তবে কমিটির চেয়ারম্যান তথা বিচারপতি শেঠের বেতন কী ভাবে মেটানো হয়েছে? জবাবে আইনজীবী জানান, ‘চকোলেট গ্রুপ’ নামের এক সংস্থা সেই খরচ বহন করেছে।

যা শুনে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “কে এই চকোলেট গ্রুপ? হাইকোর্টের কোন নির্দেশে ওই সংস্থাকে গোটা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল? যার কোনও অস্তিত্বই নেই!” বিচারপতিদের মন্তব্য, “এই কমিটির কাজকর্ম খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।”

এদিন বিচারপতিরা আরও বলেন, “কমিটি যদি হাইকোর্ট নিযুক্ত হয়, তা হলে তাদের পেশ করা রিপোর্ট পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট না হয়ে কী করে শুধুই বিবরণ হয়ে থাকে? কেন অডিট করা হয়নি?” পাশাপাশি রোজভ্যালিকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতে পেশ করা রিপোর্টের কপি মামলার সব পক্ষকে দিতে হবে। বিচারপতিরা বলেন, 'মানুষ জানুক, কী হচ্ছে, কী চলছে।'

শুনানির সময় উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবীও। কারণ, ওই কমিটিতে ইডি-র এক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। আগামী বুধবার এই বিষয়ে ইডি-র পক্ষ থেকে আদালতে প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে।

এদিন চকোলেট গ্রুপের আইনজীবীও আদালতে হাজির থাকলেও, তাঁকে আগামী দিনে নিজস্ব অবস্থান স্পষ্ট করে জানাতে নির্দেশ দেন বিচারপতিরা।

এদিন আদালতে আলোচনায় প্রসঙ্গে উঠে আসে এমপিএস (MPS)-এর কথাও। বেআইনি অর্থলগ্নি সংস্থা হিসেবে পরিচিত এমপিএস-র তদন্ত ও তহবিল ফেরতের বিষয়ে বিচারপতি তালুকদারের নেতৃত্বাধীন কমিটির কাজ নিয়েও প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, এমপিএস সংক্রান্ত যাবতীয় নথি আগামী বুধবারের মধ্যে সিবিআই হাইকোর্টে জমা দেবে। ওই দিনই এমপিএস সংক্রান্ত মামলাটির শুনানি হবে।


```