Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিনাখায় রাতের ‘দুঃস্বপ্ন’! গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে ১০ লক্ষ টাকা লুট, সন্ত্রস্ত এলাকা

দম্পতির অভিযোগ, ৬ ভরি সোনার গয়না, নগদ ৮৪ হাজার টাকা, পিতল-কাঁসার বাসন মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র লুঠ করেছে দুষ্কৃতীরা। 

মিনাখায় রাতের ‘দুঃস্বপ্ন’! গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে ১০ লক্ষ টাকা লুট, সন্ত্রস্ত এলাকা

এআই ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 November 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ শরীরে চিৎকার করারও শক্তি নেই। আর সেই অসহায়তার মধ্যেই হাত-পা বেঁধে চোখের সামনে সংসারের সর্বস্ব লুঠ করল ডাকাতদল! উত্তর ২৪ পরগনার মিনাখা থানার বাছরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল (Robbery in Minakha)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখার বাসিন্দা রঞ্জিত মণ্ডলের বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি হয়। কর্মসূত্রে বাইরে ছিলেন রঞ্জিত। রাতের দিকে বাড়ি ফিরে প্রথমেই চোখে পড়ে তছনছ ঘর আর খাটের সঙ্গে বাঁধা স্ত্রী, অসুস্থ সন্ধ্যা মণ্ডলের আতঙ্কে জমাট বাঁধা মুখ।

রঞ্জিতের দাবি, স্ত্রীকে বাঁধা অবস্থায় উদ্ধার করার পর শান্ত করতেই বেরিয়ে আসে রাতের দুঃস্বপ্নের কাহিনি। গৃহকর্ত্রীর কথায়, ছয় জনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র, শাবল নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। প্রথমেই তাঁর হাত-পা বেঁধে ফেলে। তারপর একে একে আলমারি ভেঙে হাতিয়ে নেয় সোনার গয়না, নগদ টাকা আর বাসনপত্র (housewife tied up, Rs 10 lakh looted)।

দম্পতির অভিযোগ, ৬ ভরি সোনার গয়না, নগদ ৮৪ হাজার টাকা, পিতল-কাঁসার বাসন মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র লুঠ করেছে দুষ্কৃতীরা। গৃহকর্ত্রীর দাবি, ডাকাতদলের এক জনকে তিনি দেখলে চিনতে পারবেন।

মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। গোটা বাড়ি ঘুরে দেখে তদন্ত শুরু করেছে তারা। রঞ্জিতকে থানায় ডেকে ঘটনার বিশদ বর্ণনা শোনেন তদন্তকারীরা। হাড়োয়া থানার ওসি প্রতাপ মোদক জানিয়েছেন, “ডাকাতির অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

রাতের এই ভয়ঙ্কর ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক। গ্রামবাসীদের একাংশের মত, এলাকায় টহলদারি আরও বাড়ানো জরুরি—না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা।


```