পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫টা নাগাদ দুই যুবক বাইকে করে এক্সপ্রেসওয়ে ধরে নৈহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির কারণে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইকটি (Road Accident)।
.jpg.webp)
ব্যারাকপুরে ভয়াবহ দুর্ঘটনা!
শেষ আপডেট: 28 September 2025 09:43
দ্য ওয়াল ব্যুরো: দেবীর বোধনের আগেই ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি ২ যুবক। রবিবার ভোরে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের (Bike Accident) বাবনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫টা নাগাদ দুই যুবক বাইকে করে এক্সপ্রেসওয়ে ধরে নৈহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির কারণে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইকটি (Road Accident)। দুজনেই ছিটকে পড়ে যান রাস্তায়। গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, মৃত দুজনের নাম রাজীব পাল ও সোমনাথ ঘোষ। দুজনেই নৈহাটির বাসিন্দা। ইতিমধ্যেই তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত চলছে। দুই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও দেখা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ। বাইকটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। এর থেকেই স্পষ্ট দুর্ঘটনার তীব্রতা কতটা ছিল। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও শুরু করেছে।