Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পন্থের পিঠ যেন ইট ঘষা দেওয়াল, আস্ত নেই মালাইচাকিও, ক্রিকেটে ফিরতে পারবেন তো

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ছবি। গাড়ি দুর্ঘটনার পর ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ঋষভ পন্থের (Rishabh Pant Accident) যে সব ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। শুক্রবার ভোরে মার্সিডিজ চালিয়ে যাচ্ছিলেন পন্থ। রুরকির কাছে ধাক্কা মারেন ডিভাইডারে

পন্থের পিঠ যেন ইট ঘষা দেওয়াল, আস্ত নেই মালাইচাকিও, ক্রিকেটে ফিরতে পারবেন তো

শেষ আপডেট: 30 December 2022 08:11

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ছবি। গাড়ি দুর্ঘটনার পর ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ঋষভ পন্থের (Rishabh Pant Accident) যে সব ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতো।

শুক্রবার ভোরে মার্সিডিজ চালিয়ে যাচ্ছিলেন পন্থ। রুরকির কাছে ধাক্কা মারেন ডিভাইডারে। সেই গাড়িতে আগুন লেগে যায়। তারপর কোনওরকমে জানলার কাচ ভেঙে বের হন পন্থ।

ছবিতে দেখা যাচ্ছে পন্থের পিঠের ছালবাকলা উঠে গিয়েছে। দেওয়ালে ইট ঘষে দিলে যেমন হয় তেমন। বীভৎস। রুরকির প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পন্থের এক্সরে হয়েছে, সেই প্লেটের ছবিতে দেখা যাচ্ছে মালাইচাকি চৌচির (Knee Injury)। এই ছবিটি ইতিমধ্যেই ভাইরাল। তবে এর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে পন্থের। তাঁকে ভর্তি করা হয়েছে দেরাদুন ম্যাক্স হাসপাতালে। কিন্তু এই তরুণ ক্রিকেটার প্রাণে বেঁচে যাওয়ায় যেমন স্বস্তি, তেমনই উদ্বেগ। মাঠে ফিরতে পারবেন তো?

ক্রিকেট, ফুটবলে গোড়ালি ও হাঁটুর চোট অনেককেই মাঠ থেকে ছিটকে দিয়েছে। কিন্তু এ তো ভেঙে টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা। তাও আবার গাড়ি দুর্ঘটনায়!

পন্থের মাথার পিছনেও আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে খবর, রক্ত বেরিয়ে যাওয়ায় ক্লট হওয়ার ঝুঁকি নেই। সকাল ১১টায় স্ক্যান করানো হবে। তারপর বোঝা যাবে মাথায় কোনও হেমারেজ হয়েছে কিনা।

এও জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে জয় শাহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এখন দেখার পন্থকে দেরাদুনের হাসপাতালেই রাখা হবে নাকি অন্যত্র নিয়ে যাওয়া হবে।

কলকাতায় পেলে, সারা শহরে শুধু 'গোওওওল!' মহুয়ার ছেলে হল, নাম দিলেন গোলা


```