Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রিচা ঘোষ 'অ্যাডজুডিকেটেড'! দেশকে জিতিয়েও ফেল SIR পরীক্ষায়, নাগরিকত্ব 'বিচার' করছেন অফিসাররা

মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলার তথা দেশের ঘরে ঘরে। তাঁর গায়ে দেশের নীল জার্সি যেন আলাদাই শোভা পায়। 

রিচা ঘোষ 'অ্যাডজুডিকেটেড'! দেশকে জিতিয়েও ফেল SIR পরীক্ষায়, নাগরিকত্ব 'বিচার' করছেন অফিসাররা

বিশ্বকাপজয়ী রিচা ঘোষ।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 1 March 2026 14:45

দ্য ওয়াল ব্যুরো: গতকাল চূড়ান্ত ভোটার তালিকা (Final SIR List) প্রকাশ করেছে নির্বাচন কমিশনের (Election Commission) সিইও দফতর। মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম বেরিয়েছে কাল (West Bengal Assembly Election 2026)। কিন্তু তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কারণ তাঁদের নাম 'অ্যাডজুডিকেটেড' (Adjudicated) হিসেবে চিহ্নিত হয়েছে, আলাদা ক্যাটেগরিতে সরিয়ে রাখা হয়েছে। রবিবার জানা গেল, সেই তালিকায় জ্বলজ্বল করছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের (Richa Ghosh) নামও। 

মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলার তথা দেশের ঘরে ঘরে। তাঁর গায়ে দেশের নীল জার্সি যেন আলাদাই শোভা পায়। 

এ হেন রিচাই আপাতত 'দেশের নাগরিক' কিনা, সেই নিয়ে ধন্ধ প্রকাশ করেছে নির্বাচন কমিশন! নথি তো অন্তত তেমনটাই বলছে! রিচার নামের উপর স্পষ্ট করে স্ট্যাম্প মেরে লেখা রয়েছে, 'Under Adjudication'।

এখন প্রশ্ন হচ্ছে, এই 'অ্যাডজুডিকেটেড' কারা?

সুপ্রম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড', যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। 

গতকাল SIR-এর যে ফাইনাল তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়। এমন অনিশ্চিত ভবিষ্যতের ৬০ লক্ষ নামের মধ্যেই পড়ে গেল রিচা ঘোষের নামও। 

এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এই ঘটনাতেই প্রমাণ, নির্বাচন কমিশনের SIR নিয়ে কোনও সঠিক পরিকল্পনাই নেই। সেই জন্যই বিশ্বকাপজয়ী সোনার মেয়ের নামও ওঠে না চূড়ান্ত তালিকায়! যিনি দেশকে জিতিয়েছেন, তিনিও দেশের নাগরিক নন!

এই অভিযোগ অবশ্য নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, এত কম সময়ে এত কম লোক দিয়ে করা সম্ভব নয়, এটা করতে গিয়ে বহু নাম অকারণে বাদ যাবে। এসআইআর-এর চূড়ান্ত তালিকা শনিবার প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে, বস্তুত সেটাই হল। ৬০ লক্ষেরও বেশি মানুষ অনিশ্চয়তার মুখে পড়লেন। তাঁদের মধ্যে রয়েছে রিচা ঘোষের মতো নামও!


```