Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR Final List: চূড়ান্ত ভোটার তালিকায় ‘রহস্য’: ৯৯টি বিধানসভায় নতুন ভোটার ‘শূন্য’!

সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে আড়াই মাসে ৯৯টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কমিশনের পক্ষেও অস্বস্তির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারের অভাব নাকি মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের অনাগ্রহ— কোনটি এই পরিস্থিতির জন্য দায়ী, তা খতিয়ে দেখা প্রয়োজন।

SIR Final List: চূড়ান্ত ভোটার তালিকায় ‘রহস্য’: ৯৯টি বিধানসভায় নতুন ভোটার ‘শূন্য’!

ছবি -দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 February 2026 22:58

শুভম সেনগুপ্ত ও সঞ্জু সুর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ করে নির্বাচন কমিশন (Election Commission) চূড়ান্ত তালিকা প্রকাশ (west bengal final voter list) করেছে। কিন্তু এই তালিকার গভীরে লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ এবং কিছুটা রহস্যময় তথ্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা 'শূন্য' (Zero new voters in 99 assembly constituencies)! অর্থাৎ, গত ১৬ ডিসেম্বর ২০২৫ (খসড়া তালিকা প্রকাশ) থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (চূড়ান্ত তালিকা প্রকাশ)— এই আড়াই মাসের ব্যবধানে সংশ্লিষ্ট ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার (New voter) হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ পূরণ করেননি।

পরিসংখ্যানের বিস্ময়: পাশাপাশি কেন্দ্রেও শূন্য ভোটার

এই চিত্রটি রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে, যখন দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের আবেদন শূন্য। বিস্ময়কর এই পরিসংখ্যানের অন্যতম উদাহরণ নদিয়া (Nadia) জেলা। সেখানকার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া— এই ১৪টি বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই।

হেভিওয়েট কেন্দ্রে ভিন্ন চিত্র: মমতার কেন্দ্রে মাত্র ১৮, শুভেন্দুর কেন্দ্রে ১১৬৭

ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে (Bhowanipore assembly constituency) মোট ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জন। চূড়ান্ত তালিকায় নতুন করে নাম নথিভুক্ত করেছেন মাত্র ১৮ জন। অন্যদিকে, খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ২,৩৪২ জন ভোটার। সব মিলিয়ে, ভবানীপুরের চূড়ান্ত তালিকায় এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন।

অন্য দিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে (Nandigram assembly constituency)  ছবিটা কিছুটা ভিন্ন। ডিসেম্বরের খসড়া তালিকায় এখানে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৬৭ হাজার ৬০৮ জন। চূড়ান্ত তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১,১৬৭ জন। তবে, তালিকায় থাকা ভোটারদের মধ্যে থেকে বাদ গিয়েছেন ৩৯৭ জন। ফলে বর্তমানে নন্দীগ্রামের চূড়ান্ত ভোটার তালিকায় মোট নাম রয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৩৭৮ জনের।

এই পরিসংখ্যানের মধ্যে কৌতূহল তৈরি করেছে 'নতুন ভোটার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরে নতুন ভোটারের সংখ্যা মাত্র ১৮ জন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ১,১৬৭ জন।

সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে আড়াই মাসে ৯৯টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কমিশনের পক্ষেও অস্বস্তির। কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক এই পরিস্থিতি নিয়ে সরাসরি নিজের উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা এতবার করে আবেদন করি। তারপরও যদি কেউ ফর্ম ৬ (Form 6) ফিলআপ না করেন, সেক্ষেত্রে কমিশনেরই বা কী করার থাকতে পারে?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারের অভাব নাকি মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের অনাগ্রহ— কোনটি এই পরিস্থিতির জন্য দায়ী, তা খতিয়ে দেখা প্রয়োজন।


```