Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টালা থানায় বসেই সব তথ্যপ্রমাণ নষ্ট করেছিলেন প্রাক্তন ওসি! আদালতে দাবি সিবিআইয়ের

শিয়ালদহ আদালতে চলছে আরজি কর মামলার শুনানি। এদিন আদালত চত্বরেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানও ওঠে। 

টালা থানায় বসেই সব তথ্যপ্রমাণ নষ্ট করেছিলেন প্রাক্তন ওসি! আদালতে দাবি সিবিআইয়ের

অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষ।

শেষ আপডেট: 25 September 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল সিবিআই।

আদালত সূত্রের খবর, গত ৯ অগস্ট আরজি করের ঘটনা নিয়ে এদিন শিয়ালদহ আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টেই দাবি করা হয়েছে, টালা থানাতে বসেই ঘটনার যাবতীয় তথ্যপ্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এমনকী ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার।

অন্যদিকে জামিনের সপক্ষে এদিন আদালতে তীব্র সওয়াল করেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী।আদালতে তিনি বলেন, "সিবিআই যখনই তলব করেছে তখনই আমার মক্কেল তাঁদের হাজিরায় সাড়া দিয়েছে। ডিউটি নিয়েও কোনও প্রশ্নও তোলা হয়নি। এমনকী ৪১ নোটিসও দেওয়া হয়নি।"

জামিনের সওয়ালে তিনি আদালতে এও বলেন, "যেকোনও শর্তে জামিন দেওয়া হোক। ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখলেও কোনও জেরা করেনি।"

অন্যদিকে আরজি করের ঘটনায় দায়ভার নিয়ে এদিন আদালতে বড় দাবি করেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে সন্দীপের আইনজীবী বলেন, "কলেজে কোনও অঘটন ঘটলে তার দায় আমার মক্কেলের। কিন্তু হাসপাতালের যদি কোনও ঘটনা ঘটে তাঁর যাবতীয় দায়িত্ব হাসপাতাল সুপারের।"

শিয়ালদহ আদালতে চলছে আরজি কর মামলার শুনানি। এদিন আদালত চত্বরেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানও ওঠে। সন্দীপ এবং অভিজিতের কঠোর শাস্তির দাবিও তোলেন আইনজীবীদের অনেকে। তবে অভিজিতের নার্কো টেস্ট ও সন্দীপের পলিগ্রাফ টেস্ট নিয়ে এদিনও আদালতে কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিন নতুন করে অভিজিৎ ও সন্দীপকে জেল হেফাজতে রাখার আবেদন জানায়নি সিবিআই। বরং  ৩০সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সিবিআই এও জানিয়েছে, প্রয়োজনে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে।


```