Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে!' বাংলা গানে তৃণমূলকে বিঁধলেন মোদী, ভাষণ শেষ রবীন্দ্রনাথে

এদিন ব্রিগেডে মোদীর ভাষণ ছিল অদ্ভুত মেলানো মেশানো। তৃণমূলকে আক্রমণের শুরুটা হয়েছিল বাংলা ছবির গান দিয়ে, আর শেষটা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে।

‘বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে!' বাংলা গানে তৃণমূলকে বিঁধলেন মোদী, ভাষণ শেষ রবীন্দ্রনাথে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 March 2026 17:50

দ্য ওয়াল ব্যুরো: ‘বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে’। ‘বিদায় ব্যোমকেশ’ ছবিতে ঈশান মিত্রের গাওয়া এই গান ছিল প্রিয় মানুষের ঘরমুখো হওয়ার আকুতি। কিন্তু শনিবার ব্রিগেডের তপ্ত রোদে সেই গানের কলিই হয়ে উঠল তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সবচেয়ে ধারালো অস্ত্র। বাংলায় এখনও অনেকের স্মৃতিতে তাজা আরজি কর কাণ্ডের ঘটনা। সেই পর্ব অশরীরী আত্মার মতো এখনও সরকার বিরোধিতায় হাওয়া দিয়ে চলেছে। তা আন্দাজ করে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী (PM Modi in Kolkata) এদিন এমন ভাবে বিঁধেছেন শাসকদলকে যাতে সকলের বোধগম্য হয়। মরমে পৌঁছয়। প্রধানমন্ত্রীর কথায়, “বাংলায় মেয়েদের আজ বলতে হয়, ‘বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে’। আর এই অন্ধকার ঘোচাতেই ভরসা রাখতে হবে ‘মোদী কি গ্যারান্টি’র উপর।

এদিন ব্রিগেডে মোদীর ভাষণ ছিল অদ্ভুত মেলানো মেশানো। তৃণমূলকে আক্রমণের শুরুটা হয়েছিল বাংলা ছবির গান দিয়ে, আর শেষটা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে।

তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “বামেদের হঠিয়ে অনেক আশায় বাংলার মানুষ তৃণমূলকে এনেছিলেন। কিন্তু আজ পরিস্থিতি এমন যে বাংলার মা নিঃস্ব, মাটি লুণ্ঠিত আর মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে।”

ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে, রাজ্যের মানুষকে এদিন ফের সন্দেশখালি থেকে আরজি করের মতো ঘটনার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, অপরাধীদের আড়াল করাই এ রাজ্যের সরকারের কাছে সহজাত হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “গুন্ডা-মাফিয়াদের নিজের দলে টেনে নিয়েছে তৃণমূল। অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয় এখানে।”

প্রধানমন্ত্রীর দাবি, ২০২৬-এর (West Bengal Election 2026) এই লড়াই কেবল গদি দখলের নয়, বরং ‘বাংলার আত্মাকে বাঁচানোর’ লড়াই। তিনি বলেন, “কেউ কেউ ভয় দেখাবেন, কেউ বলবেন বদল সম্ভব নয়। কিন্তু বাংলার মানুষ যখন ঠিক করে নেন, তখন ইতিহাস বদলে যায়’।

এবারের ভোটকে কাটমানি আর ভয় থেকে মুক্তির ভোট বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। ব্রিগেড চলোর এই জনসমুদ্র দেখে তিনি যে আসন্ন পরিবর্তনের পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, সে কথা জানাতেও ভোলেননি মোদী। তাঁর কথায়, তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিজেপি সরকার তৈরি হওয়ার পরে সকলের উন্নয়ন হবে। অন্য দিকে সব কিছুর হিসাব হবে। তৃণমূলের গুন্ডারা যারা আপনাদের ভয় দেখায়, তাদের খারাপ দিন আসছে। আইনের শাসন হবে। অপরাধীদের একটাই জায়গা জেল... জেল।’’

আর এই ভয়ের কাছেই সাধারণ মানুষকে মাথা নত না করার বার্তা দেন মোদী। রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, 'বিপদে আমি না যেন করি ভয়'। বাংলার মানুষকে আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের এই সংকল্প যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়। তাহলেই পশ্চিমবঙ্গের জনগণের জয় নিশ্চিত হবে।


```