Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুনানিতে ডাক পেলেন আমেরিকার জঙ্গলে লালকাঠ রক্ষার গবেষক

শুভম প্রশান্ত মহাসাগরের উপকূলে ১২ টি জঙ্গলে ২০২৪ সাল থেকে দফায় দফায় ঘুরে লালকাঠ জরিপ করেন। শুভমের নেতৃত্বে ১৭ মাস ধরে চলা গবেষণার তথ্যপঞ্জি গ্রহণ করেছে মার্কিন প্রশাসন।

শুনানিতে ডাক পেলেন আমেরিকার জঙ্গলে লালকাঠ রক্ষার গবেষক

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 23 January 2026 19:22

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার শুনানিতে ডাক পেলেন আমেরিকার জঙ্গলে লালকাঠ রক্ষার গবেষক। বললেন, তাড়াহুড়ো করায় হয়রানি হচ্ছে। সময় নিয়ে করা যেত।

ইতিমধ্যেই এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি। চন্দ্রযান অভিযানে থাকা হাওড়ার বাসিন্দা এক নাসার বিজ্ঞানী ডাক পেয়েছিলেন এবার ডাক পেলেন হুগলির চন্ডীতলা বাকসার বাসিন্দা গবেষক শুভম বন্দ্যোপাধ্যায়।
শুভম বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি করেন, কলকাতা আইসার থেকে পিএইচডি করেন। তার বিষয় ছিল তরাই তৃণভূমির গাণিতিক মডেল তৈরি।

শুভম প্রশান্ত মহাসাগরের উপকূলে ১২ টি জঙ্গলে ২০২৪ সাল থেকে দফায় দফায় ঘুরে লালকাঠ জরিপ করেন। শুভমের নেতৃত্বে ১৭ মাস ধরে চলা গবেষণার তথ্যপঞ্জি গ্রহণ করেছে মার্কিন প্রশাসন। গবেষণাপত্র ব্রিটেনের জার্নালে প্রকাশিত হয়েছে। রেডউড বা লালকাঠ সংরক্ষণে যা বিশেষ ভূমিকা নেবে বলেই অভিমত। এই গবেষককেও এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে।

শুভম শুনানিতে এসে বলেন, "যেভাবে তাড়াহুড়ো করে এবং যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তাতে আপত্তি আছে। আমার বাবার নাম বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়েছে। আসলে টেকনিক্যাল লোকের অভাব আছে নির্বাচন কমিশনের কাছে। চিন্তাভাবনা করার লোকের অভাব আছে। এসআইআর হওয়া দরকার ছিল। কিন্তু সময় নিয়ে ঠিক পদ্ধতি মেনে হয়নি যে কারণেই এই সমস্যা হচ্ছে।"


```