Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সাংবাদিক অর্ণব গোস্বামী ইস্তফা দিলেন এডিটরস গিল্ড থেকে, ঘোষণা করলেন লাইভ শো চলাকালীন

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া মর্মান্তিক গণহত্যার উপর আলোচনা চলছিল টিভির পর্দায়। লাইভ শো-টি উপস্থাপনা করছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। সেই সময়েই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী প্রকাশ্যেই জানালেন, সম্পাদকীয় সংগঠন 'এ

সাংবাদিক অর্ণব গোস্বামী ইস্তফা দিলেন এডিটরস গিল্ড থেকে, ঘোষণা করলেন লাইভ শো চলাকালীন

শেষ আপডেট: 21 April 2020 16:51

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া মর্মান্তিক গণহত্যার উপর আলোচনা চলছিল টিভির পর্দায়। লাইভ শো-টি উপস্থাপনা করছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। সেই সময়েই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী প্রকাশ্যেই জানালেন, সম্পাদকীয় সংগঠন 'এডিটরস গিল্ড'-এর সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সোমবার লাইভ শো তে অর্ণব এই কথা জানানোর পরেই জল্পনা ঘনিয়েছে নানা মহলে। সেখানে কেন অর্ণব ইস্তফা দিলেন বা ঠিক কী হয়েছিল-- তার চেয়েও বড় বিস্ময়ের জায়গা হল, নিজেরই চ্যানেলে লাইভ শো-তে কেন এ কথা ঘোষণা করতে হল তাঁকে! সংবাদ-বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মার্চ মাস থেকই করোনা-সংক্রমণ, তার জেরে দেশজুড়ে লকডাউন ও তার আগে-পরে নানা ঘটনা নিয়ে প্রাথমিক ভাবে বিভিন্ন সংবাদপত্র ও চ্যানেলে একাধিক বিভ্রান্তিকর খবর দেখানো হয়, যার অনেকগুলিই পরবর্তী ক্ষেত্রে ভিত্তিহীন খবর বলে প্রমাণিত হয়। এডিটরস গিল্ডের প্রধান মাথা যিনি, সেই প্রবীণ সাংবাদিক শেখর গুপ্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বলেও অভিযোগ ওঠে। একটি সূত্রের খবর, শেখর গুপ্তর এই নীরবতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই সংগঠনের সদস্য পদ ছাড়লেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন গোস্বামী। শুধু ঘনিষ্ঠ মহল নয়, সোমবারের শো-তেও অর্ণব স্পষ্ট জানান, তিনি নিজে বহুদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সাম্প্রতিক কালে 'ফেক নিউজ়'-এর বাড়বাড়ন্ত নিয়ে 'এডিটরস গিল্ড অফ্ ইন্ডিয়া'-র এরকম চুপ করে থাকা আসলে সংগঠনের ঐতিহ্যকেই নষ্ট করেছে। অর্ণব গোস্বামী প্রকাশ্যেই অভিযোগ করেন এডিটর্স গিল্ড আসলে একটি স্বশাসিত সংগঠনে পরিণত হয়েছে। যেদিন গিল্ডের প্রধান নিজে কোভিড ১৯ মহামারীর সময়ে ছড়িয়ে পড়া নানা ভুয়ো খবরের বিরুদ্ধে কথা বলার সাহস পাবেন, সেদিনই এই গিল্ড তার ঐতিহ্য ফেরত পাবে। দিন কয়েক আগে মহারাষ্ট্রের পালঘর জেলায় দু'জন সন্ন্যাসী সহ মোট তিন জনকে গণপিটুনিতে মারা হয়। এই খবর নিয়ে আলোচনা করার প্রসঙ্গেই গিল্ডের কথায় আসেন অর্ণব। তিনি প্রথমে দাবি করেন, পালঘরের ঘটনাটি যেহেতু দু'জন হিন্দুর সঙ্গে ঘটেছে, তাই সমাজের বুদ্ধিজীবীদের একাংশের সঙ্গে সাংবাদিকেরাও অনেকেই চুপ। এর পরেই গিল্ডের নীরবতার অভিযোগ তোলেন তিনি। প্রসঙ্গত, অর্ণব গোস্বামী রিপাবলিক টিভির শুধু সম্পাদক নন, মালিকও বটে। তাঁর দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি নিজেও বহুবার আলোচনার বিষয়বস্তু হয়েছেন। এমনকি তাঁর নিজের চ্যানেলের খবরের ক্ষেত্রেও বেশ কয়েক বার অভিযোগ উঠেছে, তিনি কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হওয়ায় ঠিক খবর পরিবেশন করছেন না। নেটিজনেদের প্রায়ই মুখর হতে দেখা গিয়েছে এই নিয়ে। কিছু দিন আগেই স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাও প্লেনের যাত্রাপথে অর্ণব গোস্বামী খবর পরিবেশনের সমালোচনা করে এক বিতর্কে জড়িয়ে পড়েন। এর পরে বিতর্ক বাড়াল অর্ণবের ইস্তফা ও তার লাইভ ঘোষণা। এই নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও গিল্ডের প্রধান শেখর গুপ্তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন।

```