Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রেল লাইনে মেরামতির কাজ হবে! আবার একাধিক ট্রেন বাতিল, এবার কোন রুটে?

রেল যাত্রীদের অভিযোগ, সংস্কারের কথা বলে প্রতি মাসেই একাধিকবার বহু ট্রেন বাতিল করা হচ্ছে সংশ্লিষ্ট রুটে। কিন্তু পরিষেবার উন্নতি হচ্ছে না।

রেল লাইনে মেরামতির কাজ হবে! আবার একাধিক ট্রেন বাতিল, এবার কোন রুটে?

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 March 2025 08:37

দ্য ওয়াল ব্যুরো: আবার ট্রেন বাতিল (Train Canceled )! রেল লাইনের সংস্কারের কারণে শনি ও রবিবার ফের শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এবার বনগাঁ রুট।

দক্ষিণ পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট রুটে চলাচল বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট রুটে ১০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, ওভারহেড তারের সংস্কার করা হবে। সেকারণেই সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। যার জেরে শনিবার শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬ এবং বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭৩৯, ৩৩৭৩৮ ট্রেন বাতিল থাকবে।

একইভাবে আগামীকাল রবিবার  বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল।

রেল যাত্রীদের অভিযোগ, সংস্কারের কথা বলে প্রতি মাসেই একাধিকবার বহু ট্রেন বাতিল করা হচ্ছে সংশ্লিষ্ট রুটে। কিন্তু পরিষেবার উন্নতি হচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে লেট করে গন্তব্যে পৌঁছানো, যাত্রাপথে দীর্ঘক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকা যেন রেলের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। 


```