Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘রিমুভ এটিকে’ আন্দোলন পৌঁছে গেল আইপিএলের অন্দরেও, অভিনব প্রতিবাদ বাগান ফ্যানদের

দ্য ওয়াল ব্যুরো: ধাক্কা দিতে গেলে রাজার সিংহাসন পর্যন্ত পৌঁছতে হয়। সেটাই চেষ্টা করছেন মোহনবাগান সমর্থকরা। তাঁরা বড়সড় আন্দোলনের ব্লু প্রিন্ট আগে থেকেই তৈরি করে রেখেছেন। সেই হিসেবে আইপিএলের অন্দরেও তাঁরা পৌঁছে গেলেন। আইপিএলে এবার ৭০৯০ কোটি ট

‘রিমুভ এটিকে’ আন্দোলন পৌঁছে গেল আইপিএলের অন্দরেও, অভিনব প্রতিবাদ বাগান ফ্যানদের

শেষ আপডেট: 5 January 2022 17:34

দ্য ওয়াল ব্যুরো: ধাক্কা দিতে গেলে রাজার সিংহাসন পর্যন্ত পৌঁছতে হয়। সেটাই চেষ্টা করছেন মোহনবাগান সমর্থকরা। তাঁরা বড়সড় আন্দোলনের ব্লু প্রিন্ট আগে থেকেই তৈরি করে রেখেছেন। সেই হিসেবে আইপিএলের অন্দরেও তাঁরা পৌঁছে গেলেন। আইপিএলে এবার ৭০৯০ কোটি টাকা দিয়ে দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লক্ষ্ণৌ দলটি। তাদের ফ্যান বেস তৈরি করার জন্য তারা অভিবন পন্থা নিয়েছেন। ফ্রাঞ্চাইজি দলের নামকরণ কী হতে পারে, সেই নিয়ে তারা সোশ্যাল সাইটে একটি কমেন্ট বক্স প্রস্তুত করেছেন। তাতে গিয়ে মোহনবাগান সমর্থকরা লিখে আসছেন, ‘রিমুভ এটিকে’। এমন অভিনব আন্দোলন কেউ ভাবেনি, সেই পথ দেখালেন সবুজ মেরুন সমর্থকরা। কারণ গতকাল একটি বিষয় নিয়ে ক্ষোভ দেখান সমর্থকরা। প্রথমে সবুজ মেরুন ক্লাবের তরফে এক কর্তা জানিয়েছিলেন, সামনের বার থেকে এটিকে মোহনবাগানের আগে এটিকে নাম বাদ গিয়ে আরপিএসজি নামটি বসবে। সেটি যেহেতু স্পনসরের নাম সেই নিয়ে সমর্থকদের আপত্তি ছিল না। পরেই আবার গোয়েঙ্কা গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, এটিকে নাম সরবে না, যা ছিল তাই থাকবে। তারপর আবারও সমর্থকরা ক্ষোভে ফুঁসতে থাকেন। তাঁদের অনেকেরই বক্তব্য ছিল, ক্লাব থেকে এটিকে সরবে, এটা রটানো হয়েছে নির্বাচনী হাতিয়ার হিসেবে। কিন্তু গোয়েঙ্কা গ্রুপ সেটিতে কেঁচে গণ্ডুষ করে দিয়েছেন আসল কথা বলে। তাই সব রাগ গিয়ে পড়ে ওই টুইটারে, যেখানে লক্ষ্মৌ দলের নামকরণের কথা বলা হয়েছিল। সেই বক্সে সবাই লিখে আসেন, রিমুভ এটিকে। তারপরে যদিও গোয়েঙ্কা গোষ্ঠীর তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে তাঁরা যে বিষয়টিতে ক্ষুব্ধ হবেন, সেটাই স্বাভাবিক বিষয়। কিন্তু এই প্রতিবাদ যে গোয়েঙ্কা গোষ্ঠীর মালিকের কানে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

```