Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফুটেজ দিন, প্রমাণ হলে শোকজ করা হবে,' কীর্তিকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগে জল্পনার রাজনীতি মানতে নারাজ তৃণমূল। ফুটেজ প্রকাশ হলেই দলীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'ফুটেজ দিন, প্রমাণ হলে শোকজ করা হবে,' কীর্তিকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক-কীর্তি

গার্গী দাস

শেষ আপডেট: 17 December 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: সংসদের ভিতরে বসে ই-সিগারেট খাওয়ার অভিযোগে সরব হয়েছিলেন অনুরাগ ঠাকুর। নাম না করে তৃণমূলের সাংসদের দিকে আঙুল তুলেছিলেন। সেই ইস্যুতেই বর্তমানে উত্তাল রাজনীতি। কাকে ইঙ্গিত করেছিলেন বিজেপি সাংসদ, সেনিয়ে তখন তেমন কিছু স্পষ্ট করা না হলেও, আজ বেলা গড়াতেই এনিয়ে ফুটেজ প্রকাশ করা হয়। তাতে কীর্তি আজাদকে দেখা যায়। এই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, ফুটেজ না দেখা পর্যন্ত তিনি কোনও মন্তব্য করবেন না। অভিযোগ প্রমাণ হলে দলীয় স্তরে পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, লোকসভার অধিবেশন কক্ষে বসে তৃণমূলের এক সাংসদ (TMC MP) নিয়মিত ই-সিগারেট (E-cigarette) খান-এই অভিযোগ তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। ‘দ্য ওয়াল’ (The Wall) সেই দিনই জানায়, অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। বুধবার বিজেপির তরফে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। যদিও ওই ভিডিওর সত্যতা ‘দ্য ওয়াল’ যাচাই করেনি।

এই আবহে তৃণমূলের বক্তব্য, পাঁচ সেকেন্ডের ঝাপসা ভিডিও বা মুখ ঢাকা কোনও ফুটেজ দেখে সিদ্ধান্তে পৌঁছনো যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্লামেন্টে (Parliament) কম করে ১০০টা ক্যামেরা আছে। অফিশিয়াল ফুটেজ দিন, রিলিজ করুন। দরকার হলে দলীয় স্তরে তদন্তের ব্যবস্থা হবে। কারও স্পেকুলেশনের উপর মন্তব্য করব না।”

তিনি এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন। সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'এই ইলেকশন কমিশন (Election Commission) একটা করে হোয়াটসঅ্যাপ লিক করছে আর  প্রশ্ন ছুড়ছে—এ ভাবে চলবে না। অফিশিয়াল স্টেটমেন্ট চাই।'

এদিন বিজেপির মুখপাত্র অমিত মালব্য (Amit Malviya) এক্স (X)-এ পোস্ট করে দাবি করেন, সংসদের ভিতরে ভেপ করতে দেখা যাওয়া তৃণমূল সাংসদ কীর্তি আজাদই। তাঁর অভিযোগ, সংসদের মতো সংবেদনশীল জায়গায় নিয়ম-কানুন অমান্য করে ই-সিগারেট ব্যবহার করা “চরম দুঃসাহস”। মালব্যর দাবি, এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে- দলীয় অবস্থান সম্পর্কে?

সংসদীয় শিষ্টাচারের প্রশ্নটিও জোরালো ভাবে উঠেছে। প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় (Somnath Chatterjee)-এর সময় থেকেই সংসদ ভবনের ভিতরে ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তার আগে চোরাগোপ্তা ধূমপান চললেও নিষেধাজ্ঞার পর সংসদ চত্বরে বা সেন্ট্রাল হলে (Central Hall) কড়াকড়ি তুলনামূলক কম। কিন্তু অধিবেশন কক্ষে বসে কোনও নেশার দ্রব্য গ্রহণ—বিশেষ করে ভেপিং—সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী বলেই মত বিশেষজ্ঞদের।

সমাজমাধ্যমে (Social Media) প্রশ্নের ঝড়। কেউ জানতে চাইছেন, কী ভাবে নিরাপত্তা বলয় ভেঙে ই-সিগারেট ভেতরে ঢুকল? কেউ আবার প্রশ্ন তুলছেন, সংসদের অভ্যন্তরের ভিডিও বাইরে এল কী করে—এটাও কি নিরাপত্তা লঙ্ঘন নয়?

উল্লেখ্য, ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। ২০১৯ সালের ইলেকট্রনিক সিগারেট নিষেধাজ্ঞা আইন (Prohibition of Electronic Cigarettes Act, 2019) অনুযায়ী ই-সিগারেটের উৎপাদন, আমদানি, বিক্রি ও প্রচার—সবই বেআইনি। তা সত্ত্বেও অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু খুচরো বাজারে এর উপস্থিতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সংসদের ভিতরে ভেপিংয়ের অভিযোগ সেই বিতর্ককে নতুন করে উসকে দিল।

তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা কীর্তি আজাদ—কারও তরফেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। দলের অবস্থান একটাই—ফুটেজ প্রকাশ হোক, অফিশিয়াল প্রমাণ আসুক, তবেই ব্যবস্থা। জল্পনা নয়, প্রমাণই শেষ কথা।


```