
শেষ আপডেট: 29 April 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের গালওয়ান সেক্টরে লাল ফৌজের হাতে শহিদ হয়েছিলেন স্বামী। সেই পূর্ব লাদাখ সেক্টরেই (ভারত-চিন সীমান্ত) পোস্টিং হতে চলেছে শহিদ ( Galwan martyr) নায়েক দীপক সিংয়ের স্ত্রী রেখার। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ভারতীয় সেনায় লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন রেখা। এখন তাঁর পোস্টিং লাদাখ সেক্টরেই।
সেনা সূত্রে খবর, চিন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনার ইউনিটে পোস্টিং পেয়েছেন রেখা-সহ তিন লেডি ক্যাডেট। ভারতীয় সেনার অর্ডন্যান্স কোরে নিযুক্ত হয়েছেন রেখা সিং। গালওয়ান সংঘর্ষে শহিদ হয়েছিলেন রেখার স্বামী নায়েক (নার্সিং অ্যাসিসট্যান্ট) দীপক সিং। যিনি মরণোত্তর বীরচক্রে ভূষিত হয়েছেন।
https://twitter.com/adgpi/status/1652190572919263234?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652190572919263234%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fhealth
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখ সেক্টরের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের ১৬ ব্যাটেলিয়নের নায়েক (নার্সিং অ্যাসিসট্যান্ট) দীপক সিং-সহ ভারতীয় সেনার ২০ জন জওয়ান। ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসে তাঁকে মরণোত্তর বীরচক্রে ভূষিত করা হয়েছিল। গালওয়ান সংঘর্ষে আহত সেনাদের চিকিৎসা করেছিলেন শহিদ নায়েক দীপক সিং। শুধু ভারতীয় জওয়ানরাই নন, আহত চিনা জওয়ানদেরও চিকিৎসা করছিলেন তিনি। অথচ সেই দীপক সিংয়ের উপরেও হামলা চালায় চিনা সেনারা। নায়েক দীপক সিং যে অস্ত্র ধরেননি, তা বিলক্ষণ জানত চিনা সেনারা। তিনি আহতদের চিকিৎসা করছিলেন দিনরাত। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, সেই জওয়ানের উপরেও নির্মম ভাবে আক্রমণ চালায় লাল ফৌজ। দীপককে প্রথমে আটকে রেখেছিল চিনা বাহিনী, নিজেদের সেনাদের চিকিৎসা করিয়েছিল, তারপর নির্মমভাবে হত্যা করেছিল।
কালো মেঘে থিকথিক করছে ব্যাকটেরিয়া! ভেসে যাচ্ছে বহুদূরে, বৃষ্টি হয়ে ঝরে পড়লেই বিপদ
স্বামী শহিদ হওয়ার পর ভেঙে পড়েছিলেন স্ত্রী রেখা সিং। কিন্তু পরে মন শক্ত করেন। তিনিও মনস্থির করেন ভারতীয় সেনায় যোগ দেবেন। ২০২২ সালের মে'তে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যোগ দেন। প্রশিক্ষণ পর্বের পরে তিনিও এখন লাদাখ সেক্টরেই চিনের বাহিনীর মোকাবিলা করবেন দুর্জয় সাহসের সঙ্গেই।