Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফের ইডির তলব! চাপ বাড়ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের ওপর?

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তৃতীয়বার জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের মন্ত্রী, আগে বাজেয়াপ্ত হয়েছিল নগদ ৪১ লক্ষ টাকা!

 ফের ইডির তলব! চাপ বাড়ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের ওপর?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 October 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Scam) ফের তলব রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Prisons Minister Chandranath Sinha)। প্রাথমিক শিক্ষকের নিয়োগে দুর্নীতির মামলায় নাম জড়ানোয় আগেই ইডির নজরে ছিলেন তিনি। এর মধ্যেই তৃতীয়বারের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)।
তদন্তকারী অফিসাররা স্পষ্ট জানিয়েছেন, এর আগে দু’বার তাঁকে জেরা করা হলেও, তাঁর জবাবে সন্তুষ্ট নন তাঁরা। তাই আবারও ডাক পাঠানো হয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তখন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৪১ লক্ষ টাকা। তবে সে সময় তাঁকে গ্রেফতার করা হয়নি। পরে তাঁর নামে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা।

এরপর গত ৬ সেপ্টেম্বর, আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। ইডি চেয়েছিল সাত দিনের হেফাজত। কিন্তু মন্ত্রীর আইনজীবী সওয়াল করেন, “চার্জশিট জমা পড়ার পর আবার নতুন করে তদন্তের প্রয়োজন নেই।” সেই যুক্তি মেনে, জামিনে মুক্তি পান চন্দ্রনাথ।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ইডি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তবে বিকেল ৫টার মধ্যে ছেড়ে দিতে হবে, কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এমনকী, যদি ইডি ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়, তবে মন্ত্রীকে আবারও সমন পাঠাতে পারবে সংস্থা। সেই নির্দেশ মেনেই এবার ফের তলব।

পর্যবেক্ষকদের অনেকের মতে, একদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতির জের, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার একের পর এক পদক্ষেপে চাপ বাড়ছে শাসকদলের ওপর। তৃণমূল অবশ্য দাবি করে এসেছে, এসব রাজনৈতিক প্রতিহিংসা। এখন দেখার এবারের জেরা শেষে ইডি কী পদক্ষেপ করে?


```