Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিয়োগ দুর্নীতি: মঙ্গলবার ভাগ্য পরীক্ষা চন্দ্রনাথের! কারামন্ত্রীকে হেফাজতে নিতে চাইছে ইডি

কীভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথের নাম জড়াল? আদালতে ইডি জানিয়েছিল, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে উঠে আসে চন্দ্রনাথের নাম। তার পরই শুরু হয় অনুসন্ধান। তাঁর অ্যাকাউন্টে মেলে বড়সড় টাকার লেনদেনের হদিস।

নিয়োগ দুর্নীতি: মঙ্গলবার ভাগ্য পরীক্ষা চন্দ্রনাথের! কারামন্ত্রীকে হেফাজতে নিতে চাইছে ইডি

চন্দ্রনাথ সিনহা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 September 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) মঙ্গলবার ফের আদালতে হাজিরা দিতে হবে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Prison Minister, Chandranath Sinha)। আগের দিন ইডির (ED) বিরোধিতা সত্ত্বেও মন্ত্রীর জামিন দিয়েছিল আদালত। সূত্রের খবর, এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মন্ত্রীকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে।

সেক্ষেত্রে মন্ত্রীর জামিন বহাল থাকবে কিনা, তা নিয়ে কৌতূহল সবমহলে। কারণ, ইডির চার্জশিটে মন্ত্রীর বিরুদ্ধে ‘চাকরি বিক্রির’ অঙ্ক ধরা হয়েছে প্রায় ১২.৭২ কোটি টাকা—মন্ত্রী যার কোনও সদুত্তর এখনও পর্যন্ত দিতে পারেননি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। 

ইডির দাবি, ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। সেই হিসাবে দাঁড়ায় ১২.৭২ কোটি টাকা। এই টাকা কোথা থেকে এল, কোথায় গেল—তা নিয়ে এখনো পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ, এমনটাই জানাচ্ছে ইডি সূত্র।

তদন্তকারী সংস্থার অভিযোগ, এই বিপুল অঙ্কের কোনও হদিশ নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, না রয়েছে জমিজমা বা সম্পত্তির নথিতে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই অর্থের উৎস কী? তা জানতেই মন্ত্রীকে হেফাজতে চায় ইডি। যদিও গত সপ্তাহেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। আদালত অবশ্য কিছু শর্ত দিয়েছিল—নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

আজকের শুনানিতে মন্ত্রীর পক্ষ কি সেই ১২.৭২ কোটির হিসেব তুলে ধরতে পারবে? নাকি জামিন খারিজ করে হেফাজতের অনুমতি দেবে আদালত? সেদিকেই তাকিয়ে সব মহল।

কীভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথের নাম জড়াল? আদালতে ইডি জানিয়েছিল, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে উঠে আসে চন্দ্রনাথের নাম। তার পরই শুরু হয় অনুসন্ধান। তাঁর অ্যাকাউন্টে মেলে বড়সড় টাকার লেনদেনের হদিস।


```